ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

কলকাতা পুর নিগমের জন্য সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল ও মেকানিক্যাল) পদে কয়েকজন ছেলেমেয়ে নেওয়া হবে। কারা যোগ্য কোন পদের জন্য—

সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)

পলিটেকনিক থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন।

বয়স
● বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে। ০১.০১.২০২২-এর হিসাবে।

বেতনক্রম
● মূল বেতন পে লেভেল ১২ অনুযায়ী।

শূন্যপদ
● ১টি (তপশিলি উপজাতি)

সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)

পলিটেকনিক থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা কোর্স পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন।

বয়স
● ৩৭ বছরের মধ্যে বয়স হতে হবে। ০১.০১.২০২২-এর হিসাবে।

বেতনক্রম
● বেতন পে লেভেল ১২ অনুযায়ী।

শূন্যপদ
● শূন্যপদ ৫টি (সাধারণ ৩, তপশিলি উপজাতি ১, বিশেষভাবে সক্ষম ১)।
বয়সের দিক থেকে তপশিলি, বিশেষভাবে সক্ষম, ওবিসি, আর পুরসভায় কর্মরতরা ছাড় পাবেন।

পরীক্ষার ধরন
●প্রথমে লিখিত পরীক্ষা হবে কলকাতায়। সেই পরীক্ষায় সফল হলে তারপর পারসোনালিটি টেস্ট বা ইন্টারভিউ হবে।

আবেদনের পদ্ধতি
●আবেদন করবেন অনলাইনে। ওয়েবসাইটটি হল—www.mscwb.org। পরীক্ষার সিলেবাস ও আরও বিস্তারিত কিছু তথ্য জানতে পারবেন এই ওয়েবসাইটে। আবেদনের জন্য আপনার বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে।

আবেদনের ফি
● আবেদনের যাবতীয় তথ্য দেওয়ার পর ২০০ টাকা ফি দিতে হবে।
তপশিলি জাতি ও বিশেষভাবে সক্ষম হলে ৫০ টাকা ফি লাগবে।
টাকা জমা দেওয়া হয়ে গেলে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করে নেবেন।


Skip to content