কলকাতায় বৃষ্টি

ছবি : প্রতীকী। ছবি: এআই সহায়তায় তৈরি।

অসমের স্বাধীনতা আন্দোলন দেশের বৃহত্তর স্বাধীনতা সংগ্রামের এক অবিচ্ছেদ্য অধ্যায়। ব্রহ্মপুত্র উপত্যকা, চা-বাগান, এবং পাহাড়-সমতলের বিস্তীর্ণ এলাকার মানুষ সেদিন দেশমাতৃকার শৃঙ্খল মোচনে আত্মত্যাগ করেছিল। ১৮২৬ সালের ইয়ানদাবো চুক্তির মাধ্যমে আসাম ব্রিটিশ অধীনে আসার পর থেকেই শুরু হয়েছিল সেই অধীনতা ছিন্ন করার জন্য আসামবাসীদের লড়াই। পাহাড়ি এলাকার জনজাতিরাও তাদের স্বভূমির জন্য বুকের রক্ত বিসর্জন দিয়েছিল। ব্রিটিশদের অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছিল মানুষ। চা-বাগান অঞ্চলেও ছড়িয়ে পড়েছিল শ্রমিক আন্দোলন।
১৯২০ সালে গান্ধীজির ডাকে অসমে শুরু হয়েছিল অসহযোগ আন্দোলন। ১৯৪২ সালে ‘ভারত ছাড়ো’ আন্দলোনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল অসম। এই আন্দোলনকে ঘিরে পুলিশের গুলিতে শহিদ হয়েছিল অনেক। এর মধ্যে ১৭ বয়সী কনকলতা বড়ুয়া যেমন ছিল, তেমনই প্রাণ হারিয়েছিলেন ৬০ বছরের বৃদ্ধা ভোগেশ্বরী ফুকনানীও। সব মিলিয়ে দেশে ব্রিটিশ আধিপত্য ছিন্ন করার লড়াইতে উজ্জ্বল হয়ে আছে আসামের ভূমিকা।
আরও পড়ুন:

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-১১৫ : ত্রিপুরায় আহোম রাজদূতের গুপ্তচর নিয়োগ/৩

বিশেষ নিবন্ধ : সঙ্গীত স্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায়

ঘোচায় কালিমা

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৭৩ : দুমুখো সাপ

অষ্টাদশ শতকের শেষ দিকে নানা আভ্যন্তরীণ দ্বন্দ্ব, ষড়যন্ত্র ও ক্ষমতা দখল ঘিরে আসামের রাজশক্তি দুর্বল হয়ে পড়েছিল। ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে, ১৮১৭-২৬ সাল পর্যন্ত আসামে বারবার বর্মীদের আক্রমণ ঘটে।বর্মীরা ব্যাপক গণহত্যা চালায় অসমে। হাজার হাজার মানুষকে হত্যা করা ছাড়াও তারা প্রায় ৩০ হাজার মানুষকে ক্রীতদাস হিসেবে ধরে নিয়ে যায় অসম থেকে। বর্মীদের আক্রমণ আর তাদের নৃশংসতায় আসামের নানা জনপদ ধ্বংস হয়ে যায়। ধ্বংস হয় রাজ্যের অর্থনীতিও।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা : পর্ব-১৮২: আধুনিক যুগে মায়াবী রাক্ষস মারীচের প্রাসঙ্গিকতা

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৯২: সেদিনের একটি সংকেত

এ অবস্থায় অসমের রাজা ব্রিটিশদের সাহায্য প্রার্থনা করেন। অ্যাংলো-বার্মিজ যুদ্ধ শেষে ১৮২৬ সালের ২৪ ফেব্রুয়ারি ইয়ানদাবো চুক্তি সম্পাদনের ফলশ্রুতিতে অসম ব্রিটিশ অধিকারে আসে। আহোম রাজত্বের এক অন্ধকার সময়ের পরিপ্রেক্ষিতে ব্রিটিশদের ডেকে আনা কার্যত সেদিন তাদেরই সুযোগ করে দিয়েছিল। সে সময়ে, বিগত কয়েক দশক ধরে আহোম অভিজাত সমাজে অন্তর্কলহ, মোয়ামোরিয়া বিদ্রোহ এবং বর্মীদের আক্রমণে আসামে এক চরম অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস, পর্ব-১৬২: হার্ড ড্রাইভ হত্যারহস্য

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৮: ছবি আঁকতে আঁকতে অবনীন্দ্রনাথ টান দিতেন গড়গড়ায়, চিবোতেন পান

যাইহোক, অসম অধিগ্রহণের ব্যাপারে ব্রিটিশরা প্রথমে প্রকাশ্যে উৎসাহ না দেখালেও তাদের যে প্রকৃত উদ্দেশ্য ভিন্ন ছিল পরবর্তী ঘটনা প্রবাহে তা বুঝতে অসুবিধা হয় না। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, অসমের ব্যাপারে চুক্তি হলেও আসামের রাজা কিন্তু ইয়ানদাবো চুক্তির অংশ ছিলেন না। অসমে আধিপত্য কায়েমের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে ডেভিড স্কট অসমের প্রশাসনিক প্রধানের দায়িত্বে ছিলেন। স্কট ছিলেন গভর্নর জেনারেলের এজেন্ট। এ রকম অবস্থায় আসামের রাজা পুরন্দর সিং তখন কার্যত একজন পুতুল রাজায় পর্যবসিত হয়েছিলেন। অসমের অভিজাত সম্প্রদায়ের মনে হল, এটা আসামের প্রতি ব্রিটিশদের বিশ্বাসঘাতকতা। ধীরে ধীরে ক্ষোভ সৃষ্টি হতে থাকল অসমের মানুষের মধ্যে। ক্ষোভ থেকে বিক্ষোভ।
আরও পড়ুন:

চলচ্চিত্র সমালোচনা: অদ্ভুত! ছবিতে রামায়ণের অনুভূতি থেকে ভিএফএক্স-এর কারীগরি এখানে মনোহারী

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৪৭: মৃণালিনীর চিঠি

একদিন প্রজ্জ্বলিত হল বিদ্রোহের মশাল। ১৮২৮ সালে রাজকুমার গমধর সিংকে সামনে রেখে ধনঞ্জয় বড়গোঁহাই’র নেতৃত্বে বিদ্রোহীরা রাজধানী রংপুর অভিমুখে যাত্রা করে। শুরুতেই সেই বিদ্রোহ ব্যর্থতায় পর্যবসিত হয়। ব্রিটিশরা মাত্র ৬০ জন সৈন্য নিয়ে বিদ্রোহীদের প্রতিরোধ করতে সক্ষম হয়। ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহীদের লড়াইটা ছিল এক অসম লড়াই। ধরা পড়েন বিদ্রোহের নেতারা। রাজকুমার গমধরকে প্রথমে মৃত্যুদণ্ড দেয়া হলেও পরে তা রদ করে ৭ বছরের কারাদণ্ড দেয়া হয় তাঁকে। ধনঞ্জয়কে মৃত্যুদণ্ড দেয়া হলেও তিনি জেল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার প্রথম লড়াই ব্যর্থ হলেও উদ্যমে মোটেই ভাটা পড়েনি তাঁর। আবার বিদ্রোহের মশাল জ্বালাবার প্রস্তুতি চলতে থাকে। < i>—চলবে।
* ত্রিপুরা তথা উত্তর পূর্বাঞ্চলের বাংলা ভাষার পাঠকদের কাছে পান্নালাল রায় এক সুপরিচিত নাম। ১৯৫৪ সালে ত্রিপুরার কৈলাসহরে জন্ম। প্রায় চার দশক যাবত তিনি নিয়মিত লেখালেখি করছেন। আগরতলা ও কলকাতার বিভিন্ন প্রকাশনা থেকে ইতিমধ্যে তার ৪০টিরও বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে। ত্রিপুরা-সহ উত্তর পূর্বাঞ্চলের ইতিহাস ভিত্তিক তার বিভিন্ন গ্রন্থ মননশীল পাঠকদের সপ্রশংস দৃষ্টি আকর্ষণ করেছে। দেশের বিভিন্ন পত্রপত্রিকায়ও সে-সব উচ্চ প্রশংসিত হয়েছে। রাজন্য ত্রিপুরার ইতিহাস, রবীন্দ্রনাথের সঙ্গে ত্রিপুরার রাজ পরিবারের সম্পর্ক, লোকসংস্কৃতি বিষয়ক রচনা, দেশের বিভিন্ন অঞ্চলে ভ্রমণের অভিজ্ঞতা সঞ্জাত ব্যতিক্রমী রচনা আবার কখনও স্থানীয় রাজনৈতিক ইতিহাস ইত্যাদি তাঁর গ্রন্থ সমূহের বিষয়বস্তু। সহজ সরল গদ্যে জটিল বিষয়ের উপস্থাপনই তাঁর কলমের বৈশিষ্ট্য।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content