কনজাংটিভাইটিস ‘গোলাপি চোখ’ নামেও পরিচিত। কনজাংটিভা হল একটি স্বচ্ছ ঝিল্লি যা চোখের পাতা ও সাদা অংশকে ঢেকে রাখে। আর সংক্রমণের কারণে স্বচ্ছ ঝিল্লি লালচে হয়ে যায়। তাই কনজাংটিভাইটিসের আরেক নাম গোলাপি চোখ। মূলত এটি একটি প্রদাহ, যেখানে কনজাংটিভা সংক্রমিত হয়। চোখ গোলাপি হলে কনজাংটিভাতে রক্তনালীগুলি স্ফীত হয়ে চোখকে লাল বা গোলাপি করে দেয়। এই কনজাংটিভাইটিস একাধিক ধরনের হতে পারে। তার লক্ষণও আলাদা আলাদা।আলোচনা করেছেন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ দেবজ্যোতি সাহা।


















