
সুব্রত ভট্টাচার্য।
প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য ডেঙ্গি আক্রান্ত। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাক্তন ফুটবলার দিন তিনেক জ্বরে ভুগছিলেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সুব্রতর শারীরিক অবস্থা স্থিতিশীল।
আরও পড়ুন:

জাপানে রেকর্ড সংখ্যক তরুণ-তরুণী বিয়ে করতে চান না! জন্মহার হ্রাস নিয়ে উদ্বিগ্ন সরকার

আপনার প্রিয় কুকুরকে মিথ্যা বোঝানো এত সহজ নয়, বলছে গবেষণা
জ্বর না কমায় রক্ত পরীক্ষা করানো হয় সুব্রতর। এই রিপোর্ট হাতে এলে জানা যায় তিনি ডেঙ্গি আক্রান্ত। চিকিৎসকেরা তাঁর কিছু পরীক্ষা করিয়েছেন। সেই সব পরীক্ষার রিপোর্ট বুধবার সকালে পাওয়া যাবে। তার পর রিপোর্টের ভিত্তিতে চিকিৎসা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। তাঁর পুত্র সাহেব ভট্টাচার্যের কথায়, ‘বাবাকে মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল।’’


















