মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬


রণবীর-দীপিকা।

রণবীর কাপুর শুধু প্রতিভাবান একজন অভিনেতা নন, তিনি নাকি সমানে চুটিয়ে প্রেমও করেন। বলিউডে রণবীরকে এমন গুঞ্জন রয়েছে দীর্ঘ দিন ধরে। বলিউডের একাধিক নায়িকার সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়েছেন। সম্প্রতি সংবাদমাধ্যম থেকে সমাজমাধ্যমে এমনই একজনের সঙ্গে ঝলক দেখা গিয়েছে।

গত বছর আলিয়া ভাটকে বিয়ে করেন রণবীর। ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ খ্যাত অভিনেত্রীর সঙ্গে প্রায় পাঁচ বছরের প্রেম। আলিয়ার সঙ্গে বিয়ের পরেও কি মতিগতির পরিবর্তন হয়নি বরফির নায়কের? সাম্প্রতি রণবীরের সাক্ষাৎকারের পরে সেই জল্পনা এখন থামার নয়।
এক সময় রণবীর দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। ‘বচনা অ্যায় হাসিনো’ ছবির শুটিংয়ের সময় তাঁরা কাছাকাছি আসেন। যদিও সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। তার পরে ‘আজব প্রেম কি গজব কহানি’-র ছবির শুটিং চলাকালীন আবার প্রেমে পড়লেন। এবার সম্পর্কে জড়ালেন ক্যাটরিনার সঙ্গে। বলিপাড়ায় কান পাতলে শোনা যায়, দীপিকার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই নাকি রণবীর ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন।
আরও পড়ুন:

মিথ্যার সঙ্গে আপোষ না করে ছাড়েন চাকরি, দিন কাটে অনাহারে, কে এই ভারতের ফেভিকল ম্যান?

রং ছাড়াই পাকা চুল হবে কালো, প্রতি দিন পাতে রাখুন এই ৪ খাবার

যদিও দীপিকার সঙ্গে রণবীর বন্ধুত্ব এখনও অটুট। প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পরে জুটি বেঁধে ‘তমাশা’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে অভিনয় করেছেন। রণবীর এক সাক্ষাৎকারে বলেছিলেন, দীপিকার সঙ্গে তাঁর সম্পর্ক একেবারে ‘ডাল-ভাত’ এর মতো সহজ। শোনা যাচ্ছে এক সময়ের প্রেমিকা দীপিকার সঙ্গে নাকি ফের পর্দায় জুটি বাঁধতে চাইছেন রণবীর। অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে দিয়েছিলেন। সেখানে তিনি ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ২’-এর সম্ভাবনা নিয়ে কথা বলার সময় তাঁর এই ইচ্ছার কথা জানান তিনি।
আরও পড়ুন:

স্বাদে-আহ্লাদে: আম দিয়ে তৈরি এই লোভনীয় স্বাদের আচার খেয়েছেন?

একটানা দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে কাজ? আরগনোমিক্সের এই নিয়মগুলি মানছেন তো?

‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ২০১৩ সালে মুক্তি পায়। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে রণবীরের বিপরীতে দীপিকা ছিলেন। রণবীরের অন্যতম সফল ও জনপ্রিয় ছবি ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’। ছবির সিক্যুয়েল নিয়ে রণবীর জানান, অয়ন মুখোপাধ্যায়ের কাছে একটা ভাল গল্প রয়েছে। তিনি জানান, পরিচালকের ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ২’ তৈরি পরিকল্পনা রয়েছে।

Skip to content