শনিবার ১৪ মার্চ, ২০২৬


কালকাতা হাই কোর্টে এসএসসি মামলা নিয়ে চাপানউতরের মাঝেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নবান্ন হঠাৎ স্কুল শিক্ষা কমিশনারকে বদলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অরূপ সেনগুপ্ত ওই পদের দ্বায়িত্ব নেবেন। নবান্নের পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যায় এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অরূপ সেনগুপ্ত এত দিন শিক্ষা দফতরের অধীনে উচ্চশিক্ষা বিভাগের বিশেষ সচিব পদমর্যাদার বিশেষ কমিশনারের পদের দায়িত্ব সামলেছেন।

Skip to content