সেই ছেলেবেলা থেকেই অসীমের প্রতি মানুষের এক অমোঘ আকর্ষণ। কারও কারও বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই আকর্ষণ দৈনন্দিন বাস্তবতার সঙ্গে মিশে গিয়ে পৃথকভাবে স্বাতন্ত্র্যবাহী আকার ধারণ করতে পারে না, আবার কারও ক্ষেত্রে সেই আকর্ষণই তাকে করে তোলে সাধারণের মধ্যে সবিশেষ। আর সেইরকমই বিশেষ এক ব্যক্তিত্ব হলেন ড. স্বাতী মোহন। যিনি মাত্র ন-বছর বয়সেই বুঝে গিয়েছিলেন ওই বিপুল মহাকাশের গভীর অন্তস্তলেই লুকিয়ে রয়েছে তাঁর ভবিষ্যৎজীবনের সকল প্রাপ্তির চাবিকাঠি। এই প্রাপ্তি কেবল ব্যক্তিগত পার্থিব জীবনকেন্দ্রিক প্রাপ্তি নয়, এই প্রাপ্তির সঙ্গে...






















