চৈত্রেই গরমে হাঁসফাঁস অবস্থা। বিশেষত রাজ্যের দক্ষিণ এবং পশ্চিমাংশের জেলাগুলিতে গরমে টেকা দায়। যদিও ভালো খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া দফতর জানিয়েছে, চৈত্রের শেষে বাংলায় বৃষ্টি হওয়ার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী সোমবার পর্যন্ত বাংলার সব জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়ে পারে।



















