দীর্ঘ প্রতীক্ষার পর দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। এখন বাংলার প্রায় সব জেলাতেই বর্ষণ চলবে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ইতিমধ্যে ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল রয়েছে। সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্তও সক্রিয় রয়েছে। এখন ঘূর্ণাবর্তটি অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উঁচুতে। সেই সঙ্গে নিম্নচাপ অঞ্চলের কেন্দ্র পর্যন্ত একটি...


















