বৃহস্পতিবার সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি। আলিপুর আবহাওয়ায় দফতর জানিয়েছে আজ দিনভর বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি বেশ কয়েকটি জেলাতে, এমনটাই জানান হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে বৃষ্টি ফের বাড়বে। উপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। ঝাড়খন্ডের ঘূর্ণাবর্ত সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে। ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় বৃষ্টি জারি থাকবে। আরও...




















