বিকাশ রায় এমন একজন পরিচালক যিনি গতানুগতিক কাহিনির বাইরে গিয়ে ছবি করতে পছন্দ করেছেন। ওনার পরিচালিত ছবিগুলির প্রাসঙ্গিকতা সেখানেই যে অংশগুলো যে চিন্তার ধারা সচরাচর পরিচালকরা করতে সাহস পেতেন না। বিকাশ রায় সেরকমই একটি কাহিনি নির্বাচন করে বসলেন। অবধূত-র লেখা ‘মরুতীর্থ হিংলাজ’। সবাই অবাক হয়ে গিয়েছিল।






















