উন্নত বিশ্বে অন্যান্য দেশের মতো ভারতেও চিকিৎসাবিদ্যা উন্নতির শীর্ষবিন্দুকে ছোঁয়ার প্রক্রিয়ায় অগ্রগণ্য ভূমিকা পালন করছে। বাড়ছে চিকিৎসাবিদ্যায় প্রযুক্তিগত উন্নয়নও। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশে এখনও প্রবীণদের চিকিৎসা পদ্ধতিতে রয়েছে বিভিন্ন প্রকারের ঘাটতি। এর অন্যতম কারণ, প্রবীণদের চিকিৎসায় যে বিভাগটিকে বিশেষ বিভাগ হিসেবে চিহ্নিত করা হয়, সেই জেরিয়াট্রিক মেডিসিন নামক বিভাগটি এখনও আমাদের দেশে সেভাবে প্রচলিত নয়, তাই বেশিরভাগ মানুষ এই বিষয়ে ওয়াকিবহালও নন। 'জেরিয়াট্রিক' বিষয়টি আমাদের দেশে এখনও খুব কম সংখ্যক...












