যেখানে পাহাড় সেখানেই কোনও নতুন গল্প, সেই গল্পের অবসরেই নতুন কোনও জীবন ও সংস্কৃতিকে খুঁজে পাওয়া৷ উটাহ নগরীতে গিয়ে সেই অভিজ্ঞতাই হল৷ কলোরাডোর পর্বত ঘেরা রাস্তা, যেখানেই চোখ যায় ছোট বড় নানান মাপের পাহাড়ে পড়ে থাকা আলোর ছটা, কখনও মেঘ, বা বৃষ্টির নেমে আসা এসবের বাইরে উটাহ ছিল এক ভিন্ন ভ্রমণের অভিজ্ঞতা৷ পার্থক্য বলতে ছিল, পর্বতের সৌন্দর্য থেকে প্রাচীনতম জলনগরীর রুক্ষ কঠিন ভূমিকে নতুনভাবে আবিষ্কার করা৷ আর সেই জায়গাটির সংস্কৃতির ভূমিপুত্রদের সম্পর্কে কৌতূহল তৈরি হওয়া৷ উটাহ মূলত একটি পর্যটন স্টেট বা রাজ্য৷ এর বিভিন্ন...










