আমাদের বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে আলাস্কা পর্বতমালা। আমার জানলা দিয়ে ঠিক সোজাসুজি তাকালে চার-পাঁচটা বেশ উঁচু পর্বতশৃঙ্গ বা পাহাড়ের চূড়া দেখা যায়। ওই সময় আমি রোজই দেখি একদম বাঁ দিকের চূড়ার থেকে সূর্যটা উঠল। পাশাপাশি দু-তিনটে চূড়া কোনওরকমে পার করে আবার ডানদিকের চূড়ার গা বেয়েই আবার ঢলে পড়ল অস্তাচলে।






















