ত্রিপুরার রাজপরিবারের সঙ্গে যোগাযোগের সূত্রে সেদিন আমরা এক অন্য রবীন্দ্রনাথের পরিচয় পেয়েছিলাম। সেই রবীন্দ্রনাথ ত্রিপুরার রাজার জন্য মন্ত্রী ঠিক করে দেন,রাজ্যের বাজেট নির্ধারণ করেন,আবার রাজনীতিকের ভূমিকাতেও অবতীর্ণ হন। আর ত্রিপুরায় এই অন্য রবীন্দ্রনাথের আলোচনা প্রসঙ্গে যে নামটি বারবার আসবে তা হচ্ছে ব্রজেন্দ্র কিশোর দেববর্মণ, যিনি লালুকর্তা হিসেবেই সমধিক পরিচিত।






















