এরকম আবহাওয়ার কারণে জ্বর-সর্দি-কাশির প্রকোপ বাড়ে। আমিষাশী খাবার অর্থাৎ মাছ, মাংস, ডিম তো খাদ্য তালিকায় থাকেই। আজকে আমরা আলোচনা করব পাঁচটা উদ্ভিজ্জ খাবার, যা বাচ্চাদের সুস্থ রাখতে খাদ্য তালিকায় রাখা আবশ্যক।
এরকম আবহাওয়ার কারণে জ্বর-সর্দি-কাশির প্রকোপ বাড়ে। আমিষাশী খাবার অর্থাৎ মাছ, মাংস, ডিম তো খাদ্য তালিকায় থাকেই। আজকে আমরা আলোচনা করব পাঁচটা উদ্ভিজ্জ খাবার, যা বাচ্চাদের সুস্থ রাখতে খাদ্য তালিকায় রাখা আবশ্যক।
সবাই চান উৎসবের ভিড়ে আলাদা করে নজর কাড়তে। সাজগোজের প্রস্তুতি তো চলেই, সঙ্রগে পুজোর আগে চলে রোগা হওয়ার পরিকল্পনাও থাকে। পুজোয় পছন্দমতো পোশাক পরতে শরীরের বাড়তি মেদ ঝরিয়ে ওজন কমানোর চেষ্টা চলে। কেউ জিম শুরু করেন, আবার কেউ কেউ পুজোর আগে প্রায় উপবাস পর্বে চলে যান।
আবার নিম্নচাপের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর এমনটাই জানিয়েছে। আগামী কয়েক দিন নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই তালিকায় কলকাতাও রয়েছে। ফলে একেবারে পুজোর মুখেই আবহাওয়া নিয়ে এই পূর্বাভাসে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ শুক্রবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। শনিবারও বৃষ্টি এবং বজ্রপাতের...
শিশুদের জন্য আবার দুধ খাওয়ার আদর্শ সময় হল সকালবেলা। তবে রাতে ঘুমোনোর আগে দুধ খেলে অনিদ্রার সমস্যা যেমন দূর হয়, তেমনই শরীর অনেক বেশি পরিমাণে ক্যালসিয়াম শোষণ করতে পারে।
বহাগ বিহু বা রঙ্গালী বিহু আনন্দের উৎসব। তবে একথা সত্য, সব উৎসবই আনন্দের উৎসব, কিন্তু রঙ্গালী বিহু শব্দটি সোনা মাত্রই মন যেন নেচে উঠে। এ যেন গানের তালে তালে যৌবনের জয় গান গাওয়ার পার্বণ। সাত দিন ধরে পালন করা হয় এই বিহু। চৈত্র সংক্রান্তির দিন থেকে শুরু করে বৈশাখের ৬ তারিক পর্যন্ত পালিত হয় এই উৎসব।
বাথটাব (পর্ব-২) মূহুর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়লো সন্ধ্যের মুখে এই খবর। কৌশিকী দত্তগুপ্ত সুন্দরী। জনপ্রিয় টেলিভিশন নায়িকা। তারপর এই পুজোতে তার প্রথম সিনেমা মুক্তি পাবে। তার আত্মহত্যা মানে নিশ্চয়ই মানসিক টানাপোড়েন। তাহলে সেই অস্থিরতার পিছনে কে বা কারা? একদিকে নিউটাউনের সেই হোটেল থেকে ঘটনার লাইভ সম্প্রচার, আর একঘেয়েমি কাটাতে স্টুডিয়োতে বসে ঘটনার চুলচেরা বিশ্লেষণ। সেখানে রয়েছেন কৌশিকীর পুরনো এক জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকের পরিচালক, এক মহিলা মনোবিদ আর আগামী ছবি ‘ওহ লাভলি’-এর প্রযোজক এবং পরিচালক ছবির...
সামনেই বাঙালির বড় উৎসব। উৎসবের আনন্দে কমবেশি সবারই অনিয়ম হবে। আর এই অনিয়মের প্রভাব শুধু শরীরে যে পড়ে তা নয়, ত্বকও তার স্বাভাবিক নিজের জৌলুস হারিয়ে ফেলে। কারণ, উৎসব মানেই তো সাজগোজ, বাজারচলতি প্রসাধনীর ব্যবহার। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাইফোঁটা— পর পর উৎসবে রূপটানও পড়বে ভালো মতোই। ক্রমাগত রাসায়নিক দ্রব্য মিশ্রিত প্রসাধনীর ব্যবহারে অনেকেরই ত্বকও নিষ্প্রাণ শুষ্ক হয়ে যায়।
মালপত্র ঘাড়ে করে গেলাম।কিন্তু সান্ত্রীরা তো ঢুকতেই দেবেন না অফিসে। তবু কাকুতিমিনতি করে আধিকারিকের সামনে গিয়ে বললাম সমস্যার কথা। মিঠুন চক্রবর্তী আমার পরিচিত শুনে তিনি হাহা করে হাসতে শুরু করলেন। হিন্দিতে মশকরা করে পাশের জনকে বললেন, যত বাঙালি আছে সকলে বলে মিঠুন চক্রবর্তী তার চেনা।
পাঞ্চালরাজ্যে দ্রৌপদীর স্বয়ংবর সভায় সমবেত রাজাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হলেন ব্রাহ্মণবেশী অর্জুন। ক্ষত্রিয়রাজাদের ঈর্ষাজনিত প্রবল প্রতিরোধের সম্মুখীন হলেন জিষ্ণু অর্জুন। সেখানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দ্বিতীয় পাণ্ডব ভীমসেন। দুই ভাই মিলে পরাক্রান্ত ক্ষত্রিয় রাজাদের সঙ্গে যুদ্ধে শৌর্য প্রকাশ করে, রাজাদের পরাজিত করলেন। হতচকিত রাজারা তাঁদের পরিচয় জানতে চাইলেন।
শ্রীমা তাঁর বাল্যকাল থেকে আর্থিক শোষণে দেশের দুর্দশা দেখেছেন। মানুষ এর বিরোধ করলে নিপীড়নের কথা নিজকর্ণে শুনেছেন। তাই ইংরেজের শাসনের অবসান চেয়েছেন। তাদের প্রতি শ্রীমার কোনও বিদ্বেষভাব ছিল না।
আজকাল আর গোরেগাঁও ফিল্মসিটিতে নামিদামি ছবির সেই অর্থে শুটিং হয় না। এখন লোকেশন শুটিং বেশি হয় অনেক শুটিং হয় বিদেশে। তখন ফ্লোরে ফ্লোরে ছবির শুটিং চলতো। সন্তর্পণে নিঃশব্দে নানান ছবির শুটিং-জোন বাঁচিয়ে পৌঁছলাম তাঁর মেকআপ রুমের বাইরে। অনেক গুণগ্রাহীর ভিড়। সচিব ভিতরে গেলেন আর একটু পরেই আমায় ভিতরে ডাকলেন। সেই প্রথম সামনে থেকে দেখলাম আসমুদ্র হিমাচলের যুব মানসের আইকন মিঠুন চক্রবর্তীকে।
>অল ইন্ডিয়া রেডিওতে যোগ দেওয়ার তিন বছরের মধ্যে ১৯৩১ সালে তিনি, বাণীকুমার ভট্টাচার্য, রায়চাঁদ বড়াল, পঙ্কজকুমার মল্লিক এবং আরও অনেক গুণী মানুষের প্রচেষ্টা স্বরূপ কালজয়ী সৃষ্টি ‘মহিষাসুরমর্দিনী’ হয়ে ওঠে বাঙালি জীবনের অঙ্গ। পুরো দলটিকে যথাযথ পরামর্শ দিয়ে সাহায্য করেছিলেন অধ্যাপক অশোকনাথ শাস্ত্রী বেদান্ততীর্থ মহাশয়। এই অনুষ্ঠান প্রথম সম্প্রচারের প্রায় ৯০ বছর অতিক্রান্ত হলেও এর আবেদন আজও অমলিন।
দু’ পাশের সারি সারি বরফ ঢাকা গাছ। তার মধ্যে দিয়ে আঁকাবাঁকা বরফে ঢাকা নদী। আর ওপর দিয়ে আমি চলে যাচ্ছি স্লেজে চেপে। মাথার ওপরে খেলা করছে মেরুজ্যোতি। যেন আমাকে নিয়ে চলে যাচ্ছে স্বর্গের কাছাকাছি, যেখানে সান্তাক্লজ এখুনি আমার জন্য স্বর্গের দরজাটা খুলে দেবে।
দাদা সোমেন্দ্রনাথ ও ভাগ্নে সত্যপ্রসাদ — দু’জনেই বয়েসে রবীন্দ্রনাথের থেকে বড়, তাদের পড়াশোনা অবশ্য একই সঙ্গে চলত। ঠাকুরবাড়ির ‘ক্যাশবহি’তে মদনমোহন তর্কালঙ্কারের ‘শিশুশিক্ষা’ তিন কপি কেনার হিসেব রয়েছে। বলা বাহুল্য, তিনকপি বই একই সঙ্গে কেনা হয়েছিল। বই কেনার তারিখ দেখে বোঝা যায়, অন্তত দশ বছর আগে বিদ্যাসাগরের ‘বর্ণপরিচয়’ বের হলেও রবীন্দ্রনাথ ‘বর্ণপরিচয়’, নয় ‘শিশুশিক্ষা’ পড়েছিলেন।
দাঁতের যত্নে দিনে দু’ বার দাঁত মাজার সত্যিই কোনও বিকল্প নেই। কারণ খাওয়ার সময় আমাদের দাঁতের ফাঁকে খাবার জমে যায়। সেই সব খাবারের টুকরো ব্রাশ করলে ব্রাশের ধাক্কায় তা বাইরে বেরিয়ে আসে। এর ফলে মুখের ভিতর জীবাণুমুক্ত থাকে। দন্ত চিকিৎসকরা বলছেন,
মূলত মুখের দুর্গন্ধ এক ধরনের ব্যাক্টেরিয়াজনিত সমস্যার জেরেই হয়ে থাকে।