বহাগ বিহু বা রঙ্গালী বিহু আনন্দের উৎসব। তবে একথা সত্য, সব উৎসবই আনন্দের উৎসব, কিন্তু রঙ্গালী বিহু শব্দটি সোনা মাত্রই মন যেন নেচে উঠে। এ যেন গানের তালে তালে যৌবনের জয় গান গাওয়ার পার্বণ। সাত দিন ধরে পালন করা হয় এই বিহু। চৈত্র সংক্রান্তির দিন থেকে শুরু করে বৈশাখের ৬ তারিক পর্যন্ত পালিত হয় এই উৎসব।






















