জাকির হুসেনের প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীতকুল। স্তব্ধ হল তবলায় জাদুস্পর্শ। রবিবার কিংবদন্তি তবলাবাদক, সঙ্গীতজ্ঞ, অভিনেতা উস্তাদ জাকির হুসেন সান ফ্রান্সিসকোর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কিংবদন্তি র প্রয়াণের খবর নিয়ে নানা বিভ্রান্তি ছড়িয়েছিল। যদিও সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, তবলাবাদক উস্তাদ জাকির হুসেন প্রয়াত হয়েছেন।






















