ছোটবেলা থেকে ভাবতাম গোবক দু’রকমের হয়। এক রকম হল ধবধবে সাদা, আর এক রকম হল কমলা রঙের মাথা, গলা আর পিঠ ওয়ালা। কিন্তু পরে পড়াশোনা করে জানলাম অ-প্রজনন ঋতুতে গোবকের রং হয় সাদা আর প্রজনন ঋতুতে মাথা, ঘাড় ও পিঠের রং হয় কমলা বা সোনালি হলুদ। শুধু তাই নয়, প্রজনন ঋতুতে গোবকের পা ও চঞ্চুর রং হয় কমলা।






















