টুনটুনি লম্বায় হয় মাত্র ১০ থেকে ১৩ সেমি, লেজসহ। আর ওজন মাত্র ৫-১৫ গ্রাম। স্ত্রী ও পুরুষ দেখতে হয় একইরকম। লালচে মাথা, হলদেটে সবুজ পিঠ ও ডানা, আর গালের দু’পাশ, গলা ও পেটের রঙ সাদা। মাথার দু’পাশে সাদা পালকের মাঝে লালচে-হলুদ চোখ বেশ স্পষ্ট দেখা যায়। চঞ্চুর রং হালকা গোলাপি। ঊরুর রং লালচে হলেও পায়ের রং ফিকে হলুদ।






















