বাবা টিয়াপাখিটার নাম দিয়েছে পিটু। কী সুন্দর মখমলের মতো নরম সবুজ পালক। ঠোঁটটা টুকটুকে লাল। আমাদের মাটির বাড়ির দালানে পিটুর স্থান হয়েছে। আমাদের সুন্দরবন এলাকায় টিয়াপাখি ছোট থেকেই আমি দেখে আসছি। ঝাঁক ঝাঁক টিয়া ধান পাকলে মাঠে এসে ধান খায়। গাছে পেয়ারা পাকলে ঠুকরে ঠুকরে পাকা পেয়ারা খায়।






















