একদা লক্ষ্যভেদী আজ এই রণভূমিতে নিতান্ত অসঙ্গ, একা। তখন এক যুগন্ধর বাগ্মী পুরুষ বলতে থাকলেন ধর্মের বাণী, কর্তব্যের উপদেশের সঙ্গেই আত্মজাগরণের বরাভয় শোনালেন, স্মরণ করালেন শরণাগতকে। জীবনমৃত্যুর দোলাচল তাঁর ভাষ্যে যেন হয়ে উঠল নটরাজের চরণযুগলের নৃত্যমধুর নুপূরনিক্বণ অথবা মহাকালের দুই হাতে শোভমান কালের মন্দিরার নিত্যধ্বনি।






















