বয়সকালে খাবারের প্রতি অনীহা তৈরি হয় অনেকেরই। আবার অনেকে অস্বাস্থ্যকর খাবার খেয়ে ফেলেন। বয়স ষাট পেরিয়ে গেলে কী খাবেন, আর কতটুকু, তা জেনে রাখা ভাল। রইল সুষম খাদ্যতালিকার হদিস।
বয়সকালে খাবারের প্রতি অনীহা তৈরি হয় অনেকেরই। আবার অনেকে অস্বাস্থ্যকর খাবার খেয়ে ফেলেন। বয়স ষাট পেরিয়ে গেলে কী খাবেন, আর কতটুকু, তা জেনে রাখা ভাল। রইল সুষম খাদ্যতালিকার হদিস।
রোদে পোড়া দাগ তুলতে সালোঁয় গিয়ে ‘ডি-ট্যান’ করাতে হবে না, অ্যালো ভেরা মাখলেই কাজ হবে শীত বিদায় নিচ্ছে ধীরে ধীরে। এ বার তীব্র গরম পড়ার সময়। ফলে মুখে, হাতে, গলায় যথেচ্ছ ‘ট্যান’ পড়বে। রোদে পোড়া সেই কালচে দাগ তুলতে আমরা অনেকেই নিয়মিত সালোঁয় ছুটি। ত্বকের ক্ষতি হবে জেনেও অনেকে ট্যান তুলতে ব্লিচের উপরই ভরসা করেন। আবার, খরচ করে ‘ডি-ট্যান’ ফেশিয়ালও করান অনেকেই।
মন্থরককে এইভাবে বেঁধে ধনুকের ডগায় টাঙিয়ে নিয়ে যেতে দেখে হিরণ্যক অত্যন্ত ব্যাকুল হয়ে বিলাপ করতে শুরু করল। দুঃখ যেন তার কাছে ক্রমশ সাগরের মতন বিশাল হয়ে উঠছে। নিজের দেশ এবং আত্মীয়বর্গকে হারিয়ে সবে যখন সে নতুন দেশে এসে নতুন বন্ধুদের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে শিখছে তখনই আবার নতুন বন্ধু মন্থরকের এই বিপদ। এক দুঃখের সমুদ্র পার হতে না হতেই দ্বিতীয় দুঃখ এখন তার সামনে। দুঃখের যেন শেষ নেই তার জীবনে।
সেবার বারাণসীতে ব্রহ্মদত্তের রাজত্বকালে বোধিসত্ত্ব প্রাক্তনকর্মফলে কুকুর হয়ে জন্মেছেন। মহাশ্মশানে বহুশত কুকুরবেষ্টিত হয়ে তিনি বসবাস করতেন। রাজা একদিন সিন্ধুদেশের শ্বেতঘোটকে টানা চর্মসজ্জায় সুসজ্জিত মহার্ঘ্যরথে উদ্যানভ্রমণে গেলেন। সূর্যাস্তের পর ফিরে এলেন রাজপুরীতে। চর্মশোভিত রথের সেই সুন্দর সাজ আর খোলা হল না, রাত্রিতে সজ্জিত সেই রথ রাজার উদ্যানেই পড়ে থাকল, তারপর নামল বৃষ্টি। বৃষ্টিতে ভিজে গেল সেই চামড়ার সাজ।
ফাদার স্যামুয়েল জানেন এখন প্রায় দেড় ঘণ্টা গাড়ি চালিয়ে অতনু অজন্তা সিনেমার কাছে জেমস লং সরণিতে তার ফ্ল্যাটে পৌঁছবে। সারা সপ্তাহ উদয়াস্ত পরিশ্রম করবে, আবার পরে শনিবারে আসবে। ফাদার জানতে না চাইলেও তিনি জানেন, চুঁচুড়ার এই চার্চে আসার আগে অতনু কোথায় গিয়েছিল? আগামী শনিবার অফিস থেকে বেরিয়ে অতনু সেখানে যাবে খানিক সময় কাটিয়ে আবার আসবে চুঁচুড়ার চার্চে।
রেলস্টেশনে এখন ট্রেনের কামরাতে না উঠে ডিব্বাতে ওঠাই দস্তুর। এমনকী, দিব্যাঙ্গদের জন্য নির্দিষ্ট যে “দিব্যাং” কম্পার্টমেন্ট এসে দাঁড়াবে সেটা কী বস্তু তা বুঝতে গেলে অনেক কসরত্ করতেই হবে, পাক্কা। ভাষায় উচ্চারণ আর বানান এই দ্বিবিধ প্রকাশের ব্যাপারে উদাসীনতা এমন জায়গায় পৌঁছেছে যে “কামরা” আর “কামড়া”র মধ্যে কীজাতীয় ব্যবধান আছে তা নিয়ে ভাবার অবকাশ নেই।
চেনা-জানা পাখিদের মধ্যে বুলবুলি খুব সাহসী। কিংবা হয়তো ওরা মানুষের সঙ্গ পছন্দ করে। অনেকবার দেখেছি, মা যখন দড়িতে জামাকাপড় মেলত তখন দড়ির একধারে দিব্যি বসে থাকত। আর আমি ঘরে যখন বসে থাকতাম দিব্যি জানালায় এসে বসে থাকত। শুনেছি, বুলবুলি নাকি পোষ মানে। আগেকার দিনে নাকি খাঁচায় বন্দি করে বুলবুলি পোষা ছিল অভিজাত সম্প্রদায়ের শখ।
সাইকেল মাথা নিচু করে দাঁড়িয়ে ছিল। এতদিন ধরে এত গুরুত্বপূর্ণ কাজ সাফল্যের সঙ্গে করে এসে শেষে যে এই পচা শামুকে পা কাটবে, তা সে কখন স্বপ্নেও ভাবেনি। আন্ডারএস্টিমেট করেছিল নুনিয়াকে। কিন্তু হারামজাদী মেয়েটি তার চেয়েও চালাক এবং খতরনাক।
মোটা হয়ে যাওয়ার ভয়ে যে খাবারগুলি এড়িয়ে চলেন অনেকেই, ময়দা সেই তালিকায় উপরের দিকেই থাকে। ময়দায় রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাট। অথচ কেক থেকে লুচি— ময়দা ছাড়া গতি নেই। উৎসবের মরসুমে প্রতি দিনই পাতে থাকছে এই ধরনের খাবারদাবার। রসনাতৃপ্তি হলেও, শরীরের ক্ষতি হয়। অনেকেই সেই জন্য ময়দার কিছু বিকল্প খোঁজেন। রইল ময়দার কিছু স্বাস্থ্যকর বিকল্পের সন্ধান।
আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাভাষার হাত ধরে এই স্বীকৃতি এসেছিল। সুকুমারের একুশে আইন কিংবা একুশে ফেব্রুয়ারির ভোর পেরিয়ে বাংলাভাষা অনেক পথ হেঁটেছে। জীবনের অনেক লেন, তস্যগলি, রাজপথ পেরিয়ে আজ কিছু আত্মসন্ধানের প্রয়োজন থাকে।
এক দিনের ঝড়বৃষ্টিতে কলকাতায় তাপমাত্রা কমে গিয়েছে পাঁচ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আরও কয়েক দিন এ ভাবে বৃষ্টি চলবে। শুধু বৃষ্টি নয়, সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। কলকাতার জন্যও সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, কলকাতাতেও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
গ্রিক রাজা আলেকজান্ডারের সসৈন্যে ভারত আগমন তথা আক্রমণের তখনও ঢের দেরি। ক্রমশ এই জনগোষ্ঠী নিজেদের ভাষা ও সভ্যতা নিয়ে রাজপুতানা ও মহারাষ্ট্র হয়ে দক্ষিণ-ভারতে বিস্তৃত হয় আবার গাঙ্গেয় উপত্যকাতেও বাস করতে থাকে। ভারতীয় উপমহাদেশে এই গোষ্ঠী ‘দ্রমিল’, ‘দ্রমিড়’ ‘দ্রবিড়’ নামে পরিচিত হয়। আর খ্রিস্টের জন্মের হাজার বছরের মধ্যে এই নাম তামিল ভাষায় (তমিঝ্, তমিল্) রূপ গ্রহণ করে। ক্যাল্ডওয়েল ও অন্যান্য অনেক পণ্ডিত মনে করেছেন যে, তামিল শব্দ থেকে দ্রবিড় শব্দটি ব্যুৎপন্ন, কিন্তু দ্রবিড় থেকে তামিল নয়।
রবীন্দ্রনাথ ‘রাজর্ষি’র জন্য বীরচন্দ্রের কাছে গোবিন্দ মাণিক্যের রাজত্বকালীন বিবরণ চেয়েছিলেন। কেমন রাজা ছিলেন এই গোবিন্দ মাণিক্য? কেমন ছিল তাঁর রাজত্বকাল? ১৬৬০ খ্রিস্টাব্দে গোবিন্দ মাণিক্য ত্রিপুরার সিংহাসনে বসেন। কিন্তু রাজ্যাভিষেকের পর থেকে কনিষ্ঠ বৈমাত্রেয় ভ্রাতা নক্ষত্ররায়ের সঙ্গে মহারাজার অন্তর্দ্বন্দ্ব প্রবল হয়ে ওঠে।
মাঝদুপুরে রাস্তা খালি। হুশ করে আকাশবাণী টপকে ইডেনগার্ডেনস ডান দিকে ফেলে ধৃতিমানের ট্যাক্সি ছেলেটিকে নিয়ে স্ট্র্যান্ড রোডে পড়ে বাঁদিকে ঘুরল। একটু এগিয়ে ফোর্ট উইলিয়ামসের উল্টোদিকে গোয়ালিয়র মনুমেন্ট আর স্কুপ রেস্তরাঁর মাঝে ট্যাক্সিটা ছেড়ে দিল। খুব জোরে গাড়ি যাতায়াত করছে। একটু সময় নিয়ে সাবধানে রাস্তা পার হয়ে গঙ্গার ধারে গিয়ে দাঁড়াল ছেলেটিকে নিয়ে।
মহর্ষি ভরদ্বাজের আশ্রমে রাত্রিবাস করলেন ভরত। মহর্ষির অগ্নিহোত্র যাগ সবেমাত্র সম্পন্ন হয়েছে। ভরতের সম্মুখে স্বয়ং ভরদ্বাজ ঋষি। অতিথি ভরতের সুখনিদ্রা হয়েছে কি না। অতিথি সৎকার মনোমত হয়েছে তো? মহর্ষি ভরদ্বাজের এমন সব উদগ্রীব প্রশ্ন।