রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টির জন্য জারি করা হয়েছে সতর্কতা। ঝড়বৃষ্টি বাংলার উত্তর থেকে দক্ষিণের সব জেলায় হবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া দফতরের রিপোর্টে বলা হয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের দুটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনকি কয়েকটি জেলায় শিলাবৃষ্টিও হতে পারে।






















