দুধে যতই গুণ থাকুক ল্যাকটোজ ইনটলারেন্সের জন্য অনেকেরই তা সহ্য হয় না। কিন্তু দুধে যে উপাদানগুলি থাকে সেগুলি শরীরে খুবই প্রয়োজনীয়। সে ক্ষেত্রে দুধের বদলে ছানা খাওয়া যায়।
দুধে যতই গুণ থাকুক ল্যাকটোজ ইনটলারেন্সের জন্য অনেকেরই তা সহ্য হয় না। কিন্তু দুধে যে উপাদানগুলি থাকে সেগুলি শরীরে খুবই প্রয়োজনীয়। সে ক্ষেত্রে দুধের বদলে ছানা খাওয়া যায়।
টলস্টয় একবার তুর্গেনিভকে বলেছিলেন, কিছু লিখতে পারার আগে আমার চাই প্রেমের উত্তাপ। হেমিংওয়েও তেমনটিই বিশ্বাস করতেন। প্রেমে না পড়লে সেরা লেখার জন্ম হয় না। তিরিশের দশকে তাঁর বন্ধু কালাহন এসব মন্তব্যর সূত্র ধরেই এক তত্ত্ব খাড়া করেছেন, প্রতিটি বিখ্যাত বই লেখার জন্য আর্নেস্টের একজন করে মহিলা লাগে।
২ মে, বৃহস্পতিবার ২০২৫-এর মাধ্যমিক ফলাফল প্রকাশিত হল। এ বার ফলপ্রকাশ করা হয়েছে ৬৯ দিনের মাথায়। মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি, আর শেষ হয় ২২ ফেব্রুয়ারি। এ বার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন।
কবিগুরু রবীন্দ্রনাথের স্নেহ স্পর্শে শান্তিনিকেতনে কয়েকটি বছর কাটিয়েছিলেন নীলেশ্বর। এমন কি, শান্তিনিকেতনের সেদিনের ছাত্রী ইন্দিরা গান্ধীও তাঁর কাছে নৃত্যের তালিম নিয়েছিলেন। বিভিন্ন সঙ্গীতে মণিপুরী নৃত্য কৌশল সংযোজনেও নীলেশ্বরবাবুর অবদান ছিল। এই কাজে শান্তিদেব ঘোষ তাঁর সঙ্গে ঘনিষ্ঠ ভাবে জড়িত ছিলেন।
কলকাতায় ঝেঁপে নামল ঝড়বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর এও জানিয়েছে, আগামী দু’-তিন ঘণ্টা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তিন জেলায় ঝড়বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। ঝোড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার।
অমলেন্দু’র মধ্যে একটা তুলনামূলক হিংসে কাজ করতো, শুদ্ধ আভিধানিক বাংলায় যাকে মাৎসর্য্য বলে এটা অন্যের ভালো দেখতে না পারা, অন্যের প্রাচুর্য সহ্য করতে না পারা। পাশের বাড়ির এক বন্ধু মাধ্যমিকের ফার্স্টডিভিশনে পাশ করেছিল অমলেন্দু সেকেন্ডডিভিশন। সেকেন্ডডিভিশনের দুঃখ নয়, লাগোয়া বাড়ির সেই ছেলেটির ফার্স্ট ডিভিশনের দুঃখে বুক ফেটে সারা রাত কেঁদেছিল অমলেন্দু।
দীর্ঘ বিচ্ছেদের পরে সুদূর চিত্রকূট পর্বতে বনবাসী রামের সঙ্গে কৈকেয়ীপুত্র ভরতের সাক্ষাৎ হল। প্রাথমিক কুশল সংবাদ বিনিময়ের পরে, বিবর্ণ মুখ, শীর্ণকায়, চীরবসনধারী ভরতকে দেখে, রাম, পিতার সম্বন্ধে চিন্তান্বিত হলেন। পরবর্তী পর্যায়ে, রামের প্রতিক্রিয়া ছিল,রাজ্যসম্বন্ধে উদ্বেগবোধের প্রকাশ। ভরতের শাসনাধীন অযোধ্যায় প্রশাসনিক শৃঙ্খলা যথাযথভাবে রক্ষিত হচ্ছে তো?
ঠাকুরের মহিলা ভক্তদের মধ্যে প্রথম শিষ্যা ছিলেন যেমন গৌরীমা, তেমনই শ্রীমার প্রথম শিষ্যা হলেন দুর্গাপুরী। শ্রীমার কাছে বাল্যকাল থেকেই তাঁর অবাধ যাতায়াত। শ্রীমা স্বেচ্ছায় তাঁকে বাল্যবয়সেই দীক্ষা দেন। চোদ্দ পনেরো বছর বয়সেই একান্তভাবে তাঁর আগ্রহে তিনি দুর্গাদেবীকে সন্ন্যাসদীক্ষা দেন। দুর্গাদেবী ছিলেন গৌরীমার পালিত কন্যা। তিনি আবাল্য সন্ন্যাসিনী ছিলেন।
অতীতে নয়, এখনও মহিলারা কাঠ, কয়লা প্রভৃতি ব্যবহার করেন রান্না করার জন্য। কিছু বাড়িতে রান্নার জন্য এলপিজি গ্যাসের ব্যবহার হতে দেখা যায়। আবার কিছু ক্ষেত্রে ইলেকট্রিক হিটার বা ইন্ডাকশন ওভেনও ব্যবহার হয়। এখনও অনেকে বলেন, কাঠ কয়লার উনুনের রান্নার কি দারুণ স্বাদ ছিল! রান্নাতে কাঠ কয়লা পোড়ার গন্ধ যুক্ত করার প্রক্রিয়াও দেখা যায়। অর্থাৎ আমরা রান্নার জ্বালানির সঙ্গে যুক্ত করেছি স্বাদকে।
তীব্র গরম থেকে দক্ষিণবঙ্গবাসীর খানিক মুক্তি মিলেছে। শনিবারের বৃষ্টির পরে কিছুটা স্বস্তি মিলেছে। আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এ নিয়ে সতর্কতাও জারি করা হয়েছে। রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে মূলত উচ্চচাপ বলয় এবং অক্ষরেখার প্রভাবে বলে জানিয়েছে হাওয়া দফতর।আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। তবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে। শুধু বৃষ্টি নয়, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও।...
কি ভাগ্যি, স্নিগ্ধার বিয়ের আগেরদিন থেকেই পার্টির জেলা সম্মেলন স্থির হয়েছিল। জুটমিলের নেতা হিসেবে দুলালের কাছে এরকম আমন্ত্রণ প্রায়ই আসে। দুলাল এড়িয়ে যায়! ব্যারাকপুরে সম্মেলন হচ্ছে। এবার দুলাল রাজি হয়ে গেল। লোকাল পার্টি অফিসের সকলেই একটু আশ্চর্য কারণ দুলাল সচরাচর এসব এড়িয়ে চলে।
রাস্তার মাঝেই খানিকক্ষণ গাড়ি দাঁড় করিয়ে এদিক-ওদিক দেখে আবার গাড়ি করে একটু এগিয়ে গেলাম। পরের বাঁক ঘুরে যা দেখলাম, তা আরও বিস্ময়কর। হ্রদটা এখানে এসে একটা নদী হয়ে গিয়েছে। রাস্তার ধার দিয়েই কুলকুল শব্দে বয়ে চলেছে। নদীর মধ্যে ভাঙা ভাঙা পাতলা বরফের আস্তরণ। একে বলে প্যানকেক আইস।
গরমকালে অধিকাংশ বাঙালির রোজকার পাতে থাকে টক দই। আবার সারা বছরই টক দই খাওয়ার অভ্যাস আছে অনেকের। গরমে সুস্থ থাকতে টক দই ওষুধের মতো কাজ করে। পেট ঠান্ডা রাখতে এবং ওজন কমাতে চাইলে ভরসা হতে পারে টক দই।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়ায়স ছাড়িয়ে গিয়েছে । তবে এই অসহনীয় গরমে এল স্বস্তির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকেই বৃষ্টি শুরু হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। বৃষ্টির জন্য তাপমাত্রা পারদও কিছুটা কমবে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রবিবার থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে। শনিবারও কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। সোমবার পর্যন্ত কলকাতায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার এবং...