গরমকালে অধিকাংশ বাঙালির রোজকার পাতে থাকে টক দই। আবার সারা বছরই টক দই খাওয়ার অভ্যাস আছে অনেকের। গরমে সুস্থ থাকতে টক দই ওষুধের মতো কাজ করে। পেট ঠান্ডা রাখতে এবং ওজন কমাতে চাইলে ভরসা হতে পারে টক দই।
গরমকালে অধিকাংশ বাঙালির রোজকার পাতে থাকে টক দই। আবার সারা বছরই টক দই খাওয়ার অভ্যাস আছে অনেকের। গরমে সুস্থ থাকতে টক দই ওষুধের মতো কাজ করে। পেট ঠান্ডা রাখতে এবং ওজন কমাতে চাইলে ভরসা হতে পারে টক দই।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়ায়স ছাড়িয়ে গিয়েছে । তবে এই অসহনীয় গরমে এল স্বস্তির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকেই বৃষ্টি শুরু হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। বৃষ্টির জন্য তাপমাত্রা পারদও কিছুটা কমবে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রবিবার থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে। শনিবারও কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। সোমবার পর্যন্ত কলকাতায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার এবং...
মৃদুলের উপস্থিতি সত্বেও কৃষ্ণেন্দুর মধ্যে কোনও বিকার নেই! সে বম্বেতে চেষ্টা করল! খুব কষ্ট করে ছটা মাস চালানোর পর আবার কলকাতায় ফিরে আসতে বাধ্য হল। অভিনেতা অভিনেত্রী হিসেবে বোম্বেতে সুযোগটা পেলেও টেকনিশিয়ান হিসেবে বম্বেতে ঢুকতে পারা খুবই শক্ত। কৃষ্ণেন্দু পারলো না কলকাতায় ফিরে আসতে বাধ্য হল! শ্রেয়সীর সঙ্গে মৃদুলের সম্পর্কের কথা তার কানে এসেছে! কিন্তু কৃষ্ণেন্দু একেবারে অন্যধরনের মানুষ।
আধুনিক ভারতীয় নৃত্যকলার ক্ষেত্রে শান্তিনিকেতনের এই নৃত্য চর্চার ইতিহাস নিঃসন্দেহে এক অন্যতম আলোচনার বিষয়। ‘বহু’-কে ‘এক’-এর মধ্যে মেলানো যে রবীন্দ্র শিল্প চেতনার মূল লক্ষ্য-তাই প্রতিফলিত হয়েছে শান্তিনিকেতনের নৃত্য ধারায়। কবি শান্তিদেব ঘোষকে দেশ বিদেশের নানা জায়গায় পাঠিয়েছিলেন সেই সব এলাকার নৃত্যকলা রপ্ত করতে। শান্তিদেব নানা অঞ্চলের নৃত্যের নানা ভঙ্গি রপ্ত করেছিলেন। তিনি নানা ধারার নৃত্য শৈলীর মিশ্রণ ঘটিয়েছিলেন শান্তিনিকেতনে।
শনিবারের আগে বৃষ্টির দেখা মিলবে না গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। বুধবার রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডায়। সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৪ ডিগ্রি সেলসিয়াস। দমদমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.১ ডিগ্রি সেলসিয়াস।
চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ ফেব্রুয়ারি। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে ২২ ফেব্রুয়ারি। মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষা শেষের প্রায় ৭০ দিনের মাথায় ফল ঘোষণা হতে চলেছে। মে মাসের শুরুতেই ফলাফল ঘোষিত হবে।
যমুনায় জলবিহারের উদ্দেশ্যে আগত কৃষ্ণ ও অর্জুন, যমুনাতীরবর্তী সন্নিহিত খাণ্ডববনে এসে উপস্থিত হয়েছেন। ঠিক সেই সময়ে এক তেজোদীপ্ত ব্রাহ্মণের সঙ্গে তাঁদের সাক্ষাৎ হল। ব্রাহ্মণ পরিচয় দিলেন, পাবকং মাং নিবোধত আমায় অগ্নিদেব বলে চিনে নাও। অগ্নিদেব জানালেন, তিনি অপরিমিত ভোজনে অভ্যস্ত। বর্তমানে দেবরাজ ইন্দ্র যে খাণ্ডববন রক্ষা করছেন, সেই খাণ্ডববন তাঁর উদ্দিষ্ট ভোজ্য যা তিনি দগ্ধ করতে অসমর্থ হয়েছেন।
সরলাবালা যখন বোসপাড়া লেনে সিস্টার নিবেদিতার স্কুলে পড়তেন, তখন একদিন স্কুল ছুটির পর সুধীরাদিদি তাঁদের চার-পাঁচজনকে নিয়ে শ্রীমার বাড়িতে গেলেন। প্রসঙ্গত, সুধীরাদি নিবেদিতার সহকারিণী ছিলেন। তাঁর পাশে সবসময় থাকতেন। সুধীরাদি সরলাদের নিয়ে এলেন যখন, তখন সারদা মা ঠাকুরঘরে আসনে বসেছিলেন। আর কুসুমদি তাঁকে একটি বই পড়ে শোনাচ্ছেন। মেয়েরা তাঁকে প্রণাম করলে শ্রীমা তাদের বসতে বললেন।
গ্রীষ্মের তীব্র গরমে এপ্রিলের শুরু থেকেই দক্ষিণবঙ্গ হাসফাঁস করতে শুরু করেছে। আপাতত বৃষ্টির ছিটেফোঁটাও নেই। সঙ্গে বেলা বাড়তেই চড়া হচ্ছে রোদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টি হলেও কলকাতা-সহ দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। উলটে আগামী কয়েক দিন তাপমাত্রার পারদ আরও বাড়বে। সঙ্গে চলবে তাপপ্রবাহও। আলিপুর আবহাওয়া দফতর শনিবার পর্যন্ত সাত জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। সতর্ক করা হয়েছে সাধারণ মানুষকে।আলিপুর আবহাওয়া দফতর গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এক ধাক্কায় পাঁচ থেকে ছ’ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা...
অসমীয়াদের খাবার দাবার নিয়ে মজা করে বলা হয়, ‘খার খোয়া অসমীয়া’। এই ‘খার’ অসমীয়া রন্ধন শৈলীর এক উপকরণ। কলা গাছের একটি অংশ পুড়িয়ে ছাই তৈরি করে এই খার তৈরি করা হয়। এই খার রান্নায় ব্যবহার করা হয়। এই খার অসমীয়া রান্নায় এক বিষেশ ধরনের স্বাদ আনয়ন করে। তবে মূল উপাদান ভাত। ভাতের সঙ্গে খার মিশ্রিত বিভিন্ন রকমের রান্না থাকে। এক সময় নুনের বদলে খার রান্নায় ব্যবহার করা হত।
বায়সরাজ মেঘবর্ণের কথা শুনে সচিবেরা সকলে বললেন, হে রাজন্! আপনি যথার্থই প্রশ্ন করেছেন। শাস্ত্রে বলে, কিছু কিছু পরিস্থিতি আসে যখন রাজা পরমর্শ না চাইলেও মন্ত্রীদের যেচে পরামর্শ দেওয়া উচিত। এমনকি সেই পরামর্শ রাজার পছন্দও হতে পারে আবার অপছন্দও হতে পারে। তাও অপ্রিয় সত্যি মন্ত্রীদের বলা উচিত নিজের স্বার্থে এবং রাজ্যের স্বার্থে।
…চায়ের দাগটা হয়তো উঠে যাবে না উঠলে পাঞ্জাবিটা বাড়িতেই পরে নেবে। সাতসকালে স্নিগ্ধার মায়ের কাছে এরকম একটা অদ্ভুত প্রস্তাব পেয়ে মনের মধ্যে ওদের মা-মায়ের দুজনের সম্বন্ধেই একটা নোংরা দাগ লেগে গেল ! সেটা কি কোনদিন উঠবে?… কানাঘুষো একটা গুজগুজ ফুসফুস হচ্ছিল। দুলালের সামনে বলার সাহস কারো হয়নি! আজ মনে হচ্ছে এই গুজবটা রটানোর পিছনেও ছব্দা কাকিমার মাথা রয়েছে!
পাতি সরালি জলাশয়ের আশেপাশে বাসা বাঁধে। জলাশয়ের পাশে তাই ঝোপঝাড় থাকা খুব জরুরি। শুকনো লতাপাতা, ঘাস ইত্যাদি দিয়ে ঝোপঝাড়ের মধ্যে বাসা বানায়। তবে অল্প উচ্চতায় জলাশয়ের পাশে থাকা কোনও বৃক্ষের কোটরে কিংবা কাক, চিল ইত্যাদির পরিত্যক্ত বাসায় এদের ডিম পাড়তে দেখা গিয়েছে। নারকেল গাছেও বাসা করতে দেখা যায়।
শেষ রাতের দিকে ঘুমটা লেগে গিয়েছিল সত্যব্রতর। গাঢ় ঘুম নয়। আজ রাতের উত্তেজনার পর গাঢ় ঘুম অসম্ভব। কিছুক্ষণ আগেও জেগেই ছিলেন পুরোপুরি। বিছানায় শুয়ে শুয়ে জানালার দিকে তাকিয়েছিলেন। প্রতি মুহূর্তেই অপেক্ষা করছিলেন, কারও আসার। মোবাইল ফোনটা হাতের কাছে রেখেছেন। নাইট মোডে আছে সেটা। একটা নাম্বার এসওএস হিসেবে মাথায় রেখেছেন। কিন্তু নিজেই জানেন না, সেটা কার্যক্ষেত্রে কাজে আসবে কি-না।