বুধবার ১১ মার্চ, ২০২৬

সেরা পাঁচ

পর্ব-৫১: রোজই দেখি আলাস্কা পর্বতশৃঙ্গের বাঁ দিকের চূড়া থেকে সূর্য উঠতে

পর্ব-৫১: রোজই দেখি আলাস্কা পর্বতশৃঙ্গের বাঁ দিকের চূড়া থেকে সূর্য উঠতে

গ্রীষ্মকালে সূর্যোদয় আর সূর্যাস্তের সময়টা আমার নিজেকে বড় দুঃখবিলাসী মনে হয়। ঠিক যেমনটা ছিল বিভূতিভূষণের ‘পথের পাঁচালির’ অপু। নিশ্চিন্দিপুরের অপুর মতো আমারও দূরে দিগন্তে সূর্যটাকে ঠিক যেন মনে হয় মহাভারতের কর্ণের রথের চাকা। সূর্যাস্তের সময় সে যেন তলিয়ে যাচ্ছে ওই দূরদিগন্তে মাটির ভিতর। তার চারপাশে নানা রঙের আর নানান গড়নের মেঘগুলো যেন সত্যিই কর্ণের রথের মতোই দেখতে লাগে।

read more
ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৫৪: রবীন্দ্রনাথের ‘মুকুট’ ত্রিপুরার ইতিহাসাশ্রিত গল্প

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৫৪: রবীন্দ্রনাথের ‘মুকুট’ ত্রিপুরার ইতিহাসাশ্রিত গল্প

‘রাজর্ষি’কে পুষ্ট করার জন্য রবীন্দ্রনাথ বীরচন্দ্র মাণিক্যকে চিঠি দিয়েছিলেন। কিন্তু তার আগেই ‘বালক’-এ ‘রাজর্ষি’র ২৬টি অধ্যায় প্রকাশিত হয়ে যায় এবং সেই অধ্যায়গুলোতে ত্রিপুরার সে সময়কার কিছু কিছু ঐতিহাসিক তথ্যাদিও ছিল। এ ছাড়া ‘রাজর্ষি’র আগেই প্রকাশিত হয়েছে। ‘মুকুট’-ত্রিপুরার ইতিহাসাশ্রিত গল্প।

read more
হ্যালো বাবু! পর্ব-৭৪: গুগলি/৯

হ্যালো বাবু! পর্ব-৭৪: গুগলি/৯

লিলি মৃদুলকে ভুলতে পারেনি। বরং মৃদুলের প্রত্যাখান এখনও লিলিকে কষ্ট দেয়। প্রেমিকার মানসিক কষ্ট নয়, ছুঁড়ে ফেলার রাগ। লিলি চেয়েছিল মৃদুলের সঙ্গে যা চলছে যেমন চলছে চলুক আর পেশাদারি কারণে তাকে যাঁদের যাঁদের সঙ্গে ‘সম্পর্ক’ বজায় রাখতে হয়। সে সেটা চালিয়ে যাবে। কিন্তু মৃদুল একেবারে বেদ উপনিষদ মেনেচলা খেলোয়াড় ঋকবেদের ঐতরেয় ব্রাহ্মণের ‘চরৈবেতি’ শব্দটাকে সে একেবারে আত্মস্থ করে নিয়েছে। মৃদুল সাহারা থেমে থাকতে জানে না!

read more
পর্ব-৯o: মা সারদার কথায় ‘ঈশ্বর হলেন বালকস্বভাব’

পর্ব-৯o: মা সারদার কথায় ‘ঈশ্বর হলেন বালকস্বভাব’

একদিন সকালে উদ্বোধনে শ্রীমায়ের ঘরে স্বামী অরূপানন্দ তাঁকে বলেছিলেন যে, শ্রীচৈতন্য নারায়ণীকে আশীর্বাদ করেছিলেন, ‘নারায়ণী, তোমার কৃষ্ণে ভক্তি হোক’। তখন তিন-চার বছরের নারায়ণী ‘হা কৃষ্ণ’ বলে মাটিতে গড়াগড়ি দিতে লাগল। তিনি আরও বললেন যে, দেবর্ষি নারদের সিদ্ধিলাভের পর একটা পিঁপড়ে দেখে হঠাৎ কিরকম দয়া হল।

read more
পর্ব-১০৬: ভারতীয় পারিবারিক জীবনে স্নেহময় জ্যেষ্ঠর ভূমিকায় রামচন্দ্র কতটা আকর্ষণীয়?

পর্ব-১০৬: ভারতীয় পারিবারিক জীবনে স্নেহময় জ্যেষ্ঠর ভূমিকায় রামচন্দ্র কতটা আকর্ষণীয়?

কৈকেয়ীপুত্র ভরত, জ্যেষ্ঠ রামচন্দ্রের প্রাপ্য অযোধ্যার সিংহাসনের উত্তরাধিকার ফিরিয়ে দিয়ে, তাঁকে অযোধ্যায় সঙ্গে নিয়ে যাবার লক্ষ্যে, চিত্রকূট পর্বতে উপস্থিত হয়েছেন। রামের সঙ্গে সহাবস্থানরত লক্ষ্মণ, ভরতের উদ্দেশ্যে সম্বন্ধে সন্দিহান। তাঁর ঘোর সন্দেহ কল্পিত প্রতিদ্বন্দ্বী রামকে হত্যা করে তাঁর পথের কাঁটা দূর করতেই ভরতের আগমন। লক্ষ্মণও ভরতকে তিনি সমূলে নিহত করতে প্রস্তুত।

read more
ধেয়ে আসছে কালবৈশাখী, ঝড় বইবে ৫০-৬০ কিমি বেগে, সঙ্গে শিলাবৃষ্টি! কোন জেলার জন্য কী পূর্বাভাস?

ধেয়ে আসছে কালবৈশাখী, ঝড় বইবে ৫০-৬০ কিমি বেগে, সঙ্গে শিলাবৃষ্টি! কোন জেলার জন্য কী পূর্বাভাস?

বাংলা জুড়ে কালবৈশাখীর সম্ভাবনা। হ্যাঁ, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। প্রায় সব জেলাতেই বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া দফতর। কয়েকটি জেলায় শিলাবৃষ্টিও হতে পারে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে। ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ কিছুটা কমবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

read more
অসমের আলো অন্ধকার, পর্ব-৪৫: স্বাধীনোত্তর শহর শিলচর

অসমের আলো অন্ধকার, পর্ব-৪৫: স্বাধীনোত্তর শহর শিলচর

স্বাধীনতার দীর্ঘ দিন পর অনেক কাঠ খড় পুড়িয়ে বরাক নদীর উপর ব্রিজ নির্মিত হয়ে সাধারণ মানুষের জীবনে স্বস্তি নিয়ে এসেছে। বর্তমান শিলচরের ব্যস্ত জীবনের সাথে পুরনো সেই দিনের কথা গুলি মেলালে কেমন জানি গল্প গল্প মনে হয়। ভাবতে অবাক লাগে একদিন এই শহরেই চলেছে ঘোড়ার গাড়ি। শহর তার নিজস্ব গুণে বেড়ে চলেছে আর শহরের আনাচে-কানাচে উকি মারছে ফেলে আসা দিনের কিছু চিহ্ন।

read more
পর্ব-৬৯: সে এক স্বপ্নের ‘চাওয়া পাওয়া’

পর্ব-৬৯: সে এক স্বপ্নের ‘চাওয়া পাওয়া’

১৯৫৯ সালে ২৭ ফেব্রুয়ারি মুক্তি পেল ‘চাওয়া পাওয়া’ এবং যখন সাফল্য পেল ভাবতে অবাক লাগে, টানা আটটি ছবির সাফল্য হাতের মধ্যে। মনে হওয়া স্বাভাবিক এই জুটির কাছে সাফল্য হল হাতের মুঠোয় থাকা আমলকি মাত্র। ঠিক তখনই ১৯৫৯ এ ১লা মে আরেক ছুটির দিনে মুক্তি পেল অসিত সেনের ‘দীপ জ্বেলে যাই’। নায়িকা সুচিত্রা। নায়ক উত্তম নন, ‘ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য’-র নায়ক বসন্ত চৌধুরী। এবং এ ছবি ব্যবসা করল ৪০০ শতাংশ।

read more
গল্পবৃক্ষ, পর্ব-২১: কামজাতক—চাওয়া-পাওয়ার খতিয়ান

গল্পবৃক্ষ, পর্ব-২১: কামজাতক—চাওয়া-পাওয়ার খতিয়ান

সে অনেক কাল আগের কথা। বারাণসীর রাজা ব্রহ্মদত্তের দুটি পুত্র ছিল। রাজা জ্যেষ্ঠপুত্রকে দিলেন ঔপরাজ্য, কনিষ্ঠকে সৈন্যাপত্য। বড় ছেলে উপরাজ হয়ে, ছোট ছেলে সেনাপতি হয়ে রাজ্যশাসনে পিতার সহায় হল। কালক্রমে রাজার প্রয়াণ ঘটলে অমাত্যগণ জ্যেষ্ঠপুত্রকে রাজ্যে অভিষিক্ত করতে চাইলেন।

read more
ঝোড়ো হাওয়া বইবে ৪০ কিমি বেগে, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ! স্বস্তির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

ঝোড়ো হাওয়া বইবে ৪০ কিমি বেগে, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ! স্বস্তির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। চৈত্রের শুরুতে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ চলতে পারে। উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া গরমও খানিকটা অস্বস্তি বাড়িয়েছে। যদিও স্বস্তির খবর শুনিয়েছে আবহাওয়া দফতর। চলতি সপ্তাহে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হতে পারে। ওই বর্ষণের জেরে তাপমাত্রাও কিছুটা কমতে পারে। ফলে স্বস্তি ফিরতে পারে।আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে...

read more
পর্ব-৯: আকাশ এখনও মেঘলা

পর্ব-৯: আকাশ এখনও মেঘলা

বাবার কাছে যে ন্যায়-নীতি মূল্যবোধের কথা সে শিখেছে, তার থেকেই সরাসরি গিয়ে বাড়িতে বাড়িতে জানিয়ে এল যে অমৃতলাল সেনের বিকল্প তার ছেলে দুলাল সেন নয়। সুতরাং তারা যেন উপযুক্ত প্রাইভেট টিউটর খোঁজেন এবং ছেলেমেয়েদের পড়ানোর সঠিক ব্যবস্থা করেন। ক্রমাগত চাকরির চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল দুলাল।

read more
সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৯২: দুর্গা টুনটুনি

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৯২: দুর্গা টুনটুনি

দুর্গা টুনটুনিদের সম্বন্ধে বলতে গেলে কথা যেন ফুরাবেই না। তাহলে বাসা থেকেই শুরু করি। ওদের বাসা ছোট থেকে অনেক দেখেছি। সব বাসার গড়ন এবং উপাদান একই। পাঁচ-ছয় ইঞ্চি লম্বা বাসা গাছের কোনও শাখা থেকে নিচের দিকে ঝুলে থাকে। বাসার উপরের দিকটা নলাকার হলেও নিচের দিক সরু হতে হতে সূচালো। বাসার ওপরের দিকে থাকে একটা গোলাকার প্রবেশপথ। ওখান দিয়েই স্ত্রী দুর্গা টুনটুনি বাসার মধ্যে ঢোকে ও বেরোয়।

read more
পর্ব-১০৭: লুকাবো বলি, লুকাবো কোথায়?

পর্ব-১০৭: লুকাবো বলি, লুকাবো কোথায়?

সত্যব্রত গুম হয়ে বসেছিলেন। নুনিয়া কিছুক্ষণ আগেই শেষ করেছে তার কথা। আজ যদি সময় করে সে না পালিয়ে আসত, তাহলে এতক্ষণে তার কী দশা যে হত, তা সত্যব্রত আঁচ করতে পারছেন। কেউ বা কারা নুনিয়ার পিছনে হাত ধুয়ে লেগে পড়েছে। আসলে নুনিয়া বোধহয় যা-জানার নয়, তেমন অনেক কিছু জেনে ফেলেছে, ফলে সে এখন অনেকের কাছেই শত্রু হয়ে উঠেছে।

read more
রং চিনে নেবার আকাল

রং চিনে নেবার আকাল

দোল আর বসন্ত যেন সমার্থক। বসন্তের রং-এর দোল জাগে প্রকৃতিতে, মানুষের মনেও। এই লেখায় সেই মুগ্ধতাটুকু সরিয়ে রাখলাম। কৃষ্ণচূড়া অথবা সর্ষেফুলের রং দেখে কবি একদা উদ্বেল হয়েছিলেন, যথার্থ-ই বুঝেছিলেন রং যদি অন্তরের মর্মলোকে পৌঁছে যায় তবেই এই উত্সবের সার্থকতা, তবে রং কি আদৌ পৌঁছে যাচ্ছে মর্মে মর্মে?

read more
ব্রণতে ত্বক ভরে গিয়েছে? দোলের রঙে বাড়বে সমস্যা, আগে থেকে কী ভাবে ত্বকের যত্ন নেবেন?

ব্রণতে ত্বক ভরে গিয়েছে? দোলের রঙে বাড়বে সমস্যা, আগে থেকে কী ভাবে ত্বকের যত্ন নেবেন?

রং ত্বকে দীর্ঘ ক্ষণ লেগে থাকলেই শুষ্ক থেকে তৈলাক্ত প্রায় সমস্ত ত্বকেই ব্রণ, র‍্যাশের সমস্যা দেখা দেবে। যাঁদের মুখে আগে থেকেই ব্রণ ফুসকুড়ি রয়েছে, তাঁরা হয়তো ভাবছেন, কী ভাবে দোলে রং মাখবেন। দোলের দিন নিজেকে রঙে মাতিয়ে তুলতে গেলে আগে থেকেই ত্বকের যত্ন নিতে হবে।

read more

 

 

Skip to content