বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে দোলপূর্ণিমার দিন। সোমবার ২৫ মার্চ চাঁদ আংশিক ভাবে ঢাকা পড়বে পৃথিবীর ছায়ায়। দোলপূর্ণিমার দিন এই চন্দ্রগ্রহণ পৃথিবীর বিভিন্ন জায়গায় থেকে দেখা যাবে। তবে সেই তালিকায় অবশ্য ভারত নেই।বিজ্ঞানীরা জানিয়েছেন সোমবারের চন্দ্রগ্রহণ পৃথিবীর পশ্চিম গোলার্ধ থেকে দেখা যাবে। মূলত উত্তর এবং দক্ষিণ আমেরিকার মানুষই গ্রহণ দেখতে পাবেন। তবে ইউরোপের আয়ারল্যান্ড, স্পেন, বেলজিয়াম, ইংল্যান্ড, দক্ষিণ নরওয়ে, ইটালি, পর্তুগাল, সুইৎজ়ারল্যান্ড, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস থেকেও চন্দ্রগ্রহণ দেখা...






















