তীব্র দাবদাহে জেরবার বঙ্গবাসী। এই প্যাচপ্যাচে গরম এখনই কমবে না। উলটে দক্ষিণবঙ্গ জুড়ে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ২৭.৮ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু’ ডিগ্রি সেলসিয়াস বেশি। মঙ্গলবার শহরের সর্বোচ্চ পারদ ৩৯ ডিগ্রির আশপাশে থাকতে পারে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩৯ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি।আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতা এবং হাওড়া জেলায়...






















