বাংলাদেশে গিয়েছিলাম একটা ‘সায়েন্টিফিক মিটিং’-এ। মিটিং শুরু হল কয়েক লাইন রবীন্দ্রসংগীত দিয়ে। ‘ওয়েলকাম স্পিচ’ নয়। কোরান পড়লেন একজন। আমিও সাহস করে শুরু করলাম রবীন্দ্রনাথের সেই বিখ্যাত কবিতার কয়েকটা লাইন দিয়ে, “নমো নমো নমো, বাংলাদেশ মম, চির মনোরম, চির মধুর”।




















