তীব্র গরমের হাত থেকে নববর্ষের দিন রেহাই পাওয়া যাবে না। কারণ নববর্ষের আগে থেকে রাজ্যের তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামী কয়েক দিনে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে।
তীব্র গরমের হাত থেকে নববর্ষের দিন রেহাই পাওয়া যাবে না। কারণ নববর্ষের আগে থেকে রাজ্যের তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামী কয়েক দিনে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে।
গিরিশচন্দ্রের ‘মীর কাসিম’ নাটকটি ইংরেজ সরকার কর্তৃক বাজেয়াপ্ত করা হয়। সেই সম্পর্কে জানিয়েছেন অভিনেতা ও অধ্যাপক ড. শঙ্কর ঘোষ।
বেসনের উবটন দিয়ে তৈরি উপাদান ত্বকের পরিচর্যার জন্য উপকারী। এই উবটন ব্যবহার করলে ত্বককে ময়শ্চারাইজ থাকবে। ত্বকের মৃতকোষগুলিও দূর হয়। এই ঘরোয়া প্যাকের সাহায্যে ত্বকের নানান উপকার হয়। জেনে নিন, ত্বকের যত্নে কী ভাবে কাজে আসে বেসন।
ঘি খেতে কে না ভালোবাসে? তবে জানেন কি ঘি শুধু খেতে ভালো লাগে না, মাখলেও দারুণ উপকার পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে, চুলের যত্নে ম্যজিকের মতো কাজ করে ঘি।
শিবপুর বোটানিক্যাল গার্ডেন যা বর্তমানে ‘আচার্য জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক গার্ডেন’ হিসেবে বিখ্যাত, তার প্রাক্তন অধিকর্তা তথা ইংরেজ আমলে প্রথম ভারতীয় অধিকর্তা ছিলেন ড. কালিপদ বিশ্বাস। তিনি আপন কর্মদক্ষতায়, প্রতিভায় ও ব্যক্তিত্বে ভারতীয় বিজ্ঞানীমহলে আজও সমাদৃত।
স্থূলতার হাত ধরে আমাদের দেহে একাধিক অসুস্থতা নিঃশব্দে হানা দেয়। বেশির ভাগ ক্ষেত্রে আমরা তার টেরও পাই না। আর যখন বোঝা যায়, তখন অনেকটা বেড়ে যায়। এমন অসুস্থতার মধ্যে অন্যতম হল ফ্যাটি লিভার।
রায়বহাদুর কালিচরণ পেশাগত ভাবে একজন প্রতিষ্ঠিত উকিল ছিলেন। তিনি তাঁর এক ধনি মক্কেল রমেশ্বরূপ সিংকে রাজি করিয়েছিলেন তাঁর একটি বাড়ি স্কুলের জন্য ভাড়া দিতে। টোকোবাড়িতে অবস্থিত একটি দোতলা বাড়ি মাসিক তিরিশ টাকাতে ভাড়া দিতে রমেশ্বরূপবাবু রাজি হলেন। তবে তিনি শর্তও রাখলেন।
বাড়িতে টাকা-পয়সা বা গয়নাগাটি কিছু চুরি হয়েছে কিনা সেটা বলার জন্য তো কেউ আর বেঁচে নেই। নিয়মমাফিক তল্লাশি চালাতে গিয়ে শ্রেয়া জানালো ঘরের দুটো আলমারির দুটোই খোলা, লকার ভাঙা। খুব সম্ভবত বাড়িতে রাখা টাকা-পয়সা এবং গয়নাগাটি আর নেই।
এ যেন সত্যিই ‘প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে নিয়ে এসেছে ভাব মাধুরীর সঞ্জীবন’, আশৈশব আকাশবাণীতে বিরূপাক্ষের কণ্ঠে শুনে আসা মহালয়ার মাতৃবন্দনার এ যেন সত্যিকারের দৃশ্যায়ণ।
রাজা দশরথ এমন বলতে বলতেই কণ্ঠস্বর রুদ্ধ হল তাঁর। অস্ফুট উচ্চারণে তিনি বলে উঠলেন, “রাম”। আর কোন কথা বলতে পারলেন না। পর মুহূর্তে সচেতন হয়ে, সাশ্রু নয়নে সুমন্ত্রকে বললেন, শ্রেষ্ঠ অশ্ব যোজনা করে রথ প্রস্তুত করা হোক, সেই রথে রাম যাবেন জনপদের সীমানা ছেড়ে গহন অরণ্যে।
যোগানন্দ স্বামী যখন শ্রীমার দেখাশোনা করতেন, কৃষ্ণলাল তখন তাঁর সহকারী ছিলেন। এই স্বামী ধীরানন্দের শুদ্ধা ভক্তির উচ্চ ভাব সম্পর্কে শ্রীমা, স্বামীজি, রাখাল মহারাজ সকলেই বলেছেন। মঠে আগত ভক্তবৃন্দের কল্যাণে তিনি বাবুরাম মহারাজের অনুগামী ছিলেন।
দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও বঙ্গবাসী গরম থেকে রেহাই পাচ্ছেন না। চৈত্রের শেষ সপ্তাহে পারদ আরও বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দফতর এমনটাই পূর্বাভাস দিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, রাজ্য জুড়ে চলতি সপ্তাহেই তাপমাত্রার পারদ বাড়তে পারে। রবিবারের মধ্যে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় চলতি সপ্তাহের মধ্যে বৃষ্টি হলেও এখনই রাজ্যবাসী স্বস্তি পাবেন না। বুধবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বুধবার কলকাতার সর্বনিম্ন পাদর ছিল ২৬.৩ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের...
আজকাল অনেকই পিঠের যন্ত্রণায় জেরবার। চিকিৎসকদের মতে, অতিমারির কারণে চলাফেরা কম হওয়ার দরুনই এ ধরনের সমস্যা ক্রমশ বাড়ছে।
কামিনী রায় শুধু লেখক ছিলেন না। তিনি ছিলেন নেতৃস্থানীয়া! বাখরগঞ্জ জেলার ম্যাজিস্ট্রেটের মেয়ের মধ্যে যে নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা ছিল তা একটি পরাধীন জাতির জন্য অগ্নিশিখা হয়ে উঠতে পারত। তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা, যিনি সংস্কৃত অনার্স-সহ বিএ পাস করেন।
এপ্রিল মানেই ফুলের প্রসঙ্গ। একে তো দারুণ এ সময়! ফুলে ভরা বসন্ত, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত একথা বলার উপযুক্ত সময়। আর এপ্রিল শুরুই হচ্ছে বোকাদের ট্রিবিউট জানিয়ে। এপ্রিল ফুল। তো বসন্তের দোসর হল প্রেম।