চঞ্চল শর্মা তাঁর ‘স্মৃতি কথা’য় লিখেছেন, “ফাঁসি কোঠায় কেউ কোনও দিন অসিতকে কালো মুখ করে থাকতে দেখেনি। রোজই গীতা পড়তেন। ফাঁসির আদেশ পাওয়ার পর তাঁর ওজন বেড়ে যায়। ফাঁসির দিন শেষ রাতে উঠে স্নান করে পূজাঅর্চনা এবং গীতাপাঠ করেন। তার পরে তিনি ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত হন।



















