ঠাকুরবাড়িতে রূপবতী নারী ছিল। ছিল রূপবান পুরুষও। রবীন্দ্রনাথও কম রূপবান ছিলেন না। বালক-বয়সে মাতা সারদাসুন্দরী যেভাবে তাঁর রূপ-পরিচর্যা করতেন, তা অভাবনীয়। রবীন্দ্রনাথ ছিলেন সৌন্দর্যের প্রতিমূর্তি, লাবণ্যময় সে রূপ-মাধুর্য ধরা আছে নানাজনের স্মৃতিচর্চায়।





















