শ্রীমা বললেন, ‘রাধুর অসুখের জন্য ঠাকুরকে বল্লুম, কিছু হল না। কত ডাক্তার, কবরেজ এসে গেল, তাদেরই সুবিধে হল’। নলিনী, সুশীলা আর রাধারানি, তিনজনেরই এখন পনের থেকে একুশের মধ্যে বয়স। কেউই সেইভাবে শ্বশুরবাড়ির ঘর করল না। রাধারানিও বিয়ের পর শ্বশুরবাড়ি কদাচিৎ যেত।






















