২০২১ সালের মে মাস নাগাদ আমার প্রথম ডাক আসে ইউনিভার্সিটি অফ আলাস্কা-ফেয়ারব্যাঙ্কসে সহ-অধ্যাপকের ইন্টারভিউর জন্য। দ্বিতীয় পর্বের ইন্টারভিউ দেওয়ার জন্যই আমাকে যেতে হবে বিশ্ববিদ্যালয়ের চত্বরে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই যাতায়াতের সমস্ত খরচ বহন করে। যুক্তরাষ্ট্রে অধ্যাপনার চাকরির এটাই নিয়ম।






















