ফের অসহনীয় দহনজ্বালায় জেরবার হবে দক্ষিণবঙ্গ। ঊর্ধ্বমুখী হবে গরম। তবে এর মাঝে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিও হবে। যদিও আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ আরও ঊর্ধ্বমুখী হবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সময়ের আগেই দেশে এবং বাংলায় প্রবেশ করেছিল বর্ষা। তবে তা নির্ধারিত সময়ে না-ও পৌঁছতে পারে দক্ষিণবঙ্গে! দক্ষিণবঙ্গে বর্ষার আগমনে কয়েক দিন বিলম্ব হতে পারে বলেই মনে করছেন আবহবিদদের একাংশ। তাঁদের মতে, আগামী ১০ জুনের বদলে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে পারে ১২ বা ১৩ জুন নাগাদ।বৃহস্পতিবার বিকেলে আচমকা বৃষ্টি হয়েছে।...






















