বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে। শনিবার ভোরের মধ্যেই নিম্নচাপ আরও ঘনীভূত হবে, এর পরে তা ঘূর্ণিঝড় রেমাল-এ পরিণত হতে চলেছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। ওই ঘূর্ণিঝড় তৈরির পর কত শক্তি নিয়ে কী ভাবে রেমাল এগিয়ে আসবে, কোথায় আছড়ে পড়তে পারে , তা-ও আবহবিদেরা জানিয়েছেন। এখন নিম্নচাপ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে হাওয়া দফতর জানিয়েছে।শুক্রবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ অঞ্চল নিম্নচাপে পরিণত হয়ে গিয়েছে। গত ১২ ঘণ্টায় সে আরও...




















