বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসলেও বামফ্রন্টের পক্ষে প্রথম দিকে রাজ্য চালানো কিন্তু মোটেই সহজ কাজ ছিল না। কারণ একদিকে মানুষের প্রত্যাশার চাপ এবং অপরদিকে জাতি কেন্দ্রিক রাজনীতির বিস্তৃতি। উপজাতি অধ্যুষিত এলাকায় যেমন উপজাতি যুব সমিতি, তেমনই ত্রিপুরার অনুপজাতি এলাকায় আমরা বাঙালি দলের তৎপরতা বাড়ছিল।






















