বৃহস্পতিবার প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (ডব্লিউবিজেইই)-র ফল। আজ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়ামিনেশন বোর্ড (ডব্লিউবিজেইইবি)-এর সভাপতি মলয়েন্দু সাহা সাংবাদিক বৈঠক করে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল ঘোষণা করেন।রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় রাজ্যে প্রথম হয়েছেন বাঁকুড়া জেলা স্কুল থেকে কিংশুক পাত্র। কল্যাণীর শুভদীপ পাল দ্বিতীয় হয়েছেন। কিংশুক এবং শুভদীপ দু'জনই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন) বোর্ডের ছাত্র। নদীয়ার বিবস্বান বিশ্বাস তৃতীয়...






















