মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যের সর্বত্র সভা-সমিতির মাধ্যমে সন্ত্রাসবাদের বিপদ সম্পর্কে বক্তব্য রাখেন এবং বিপথগামী উপজাতি যুবকদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান। এমনকি সংশ্লিষ্ট অভিভাবকদেরও এ ব্যাপারে উদ্যোগী হতে অনুরোধ করেন। সরকারের আহ্বানে সাড়া দিয়ে কিছু কিছু উগ্রবাদী আত্মসমর্পণও করে সে সময়।






















