গণ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় অসম এবং বর্তমান বাংলাদেশ অর্থাৎ তৎকালীন পূর্বপাকিস্তান সীমানায় কোন অংশ যাবে, আর কোন অংশ বাদ পড়বে। ধর্মের ভিত্তিতে হওয়া দেশভাগের ফলে হাজার হাজার মানুষ রাতারতি গৃহহারা হয়ে গেল। সিলেট ছিল অসমের অন্তর্ভুক্ত বাংলা ভাষী জেলা, হিন্দু-মুসলমান উভয় ধর্মের লোকই ছিল সিলেটে।






















