শেষমেশ অসহনীয় দহনজ্বালা থেকে মুক্তি পেতে চলেছে দক্ষিণবঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, মঙ্গলবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু হচ্ছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোনও কোনও জেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। আবহাওয়া দফতর এও জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী বৃহস্পতিবারের মধ্যেই বর্ষা প্রবেশ করবে। সে কারণে মঙ্গলবার থেকে শুরু হওয়া বর্ষণকেই প্রাক্-বর্ষার বৃষ্টিই বলা হচ্ছে।আবহাওয়া দফরত এও জানিয়েছে, পশ্চিমের তিন জেলায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া...






















