পেশাগত কারণেও অনেককে সারা রাত জেগে কাজ করতে হয়। বিশেষ করে স্বাস্থ্যকর্মী বা বহুজাতিক সংস্থায় যাঁরা কাজ করেন, তাঁরা নিয়মিত রাত জেগে থাকতে বাধ্য হন। আমরা হয়তো জানি না যে, এক-দু’দিন রাত করে ঘুমোনো আর দিনের পর দিন টানা রাত জাগার মধ্যে অনেক ফারাক আছে। দীর্ঘ সময়ে এই রুটিনে চললে, তাঁর প্রভাব স্বাস্থ্যের উপর পড়বেই। তাই এই সময় খাওয়া-দাওয়ার উপর বিশেষ নজর দিতে হবে।হালের সমীক্ষায় জানা গিয়েছে, রাত জেগে যাঁরা কাজ করেন, তাঁদের মাঝরাতে রক্তে শর্করার মাত্রা ইঠাৎ বেড়ে যেতে দেখা যায়। ডায়াবিটিস বা হৃদরোগের মতো রোগে আক্রান্ত হওয়ার...






















