অসমের ভৌগোলিক-রাজনৈতিক ইতিহাসের সঙ্গে এই আন্দোলনের বীজ লুকিয়ে আছে। বর্তমান অসমের ভৌগোলিক পরিসর ছিল অন্য রকম। আজকের অসমের বরাক উপত্যকার অনেকাংশ এক সময় অসমের অন্তর্ভুক্ত ছিল না। ১৮৭৪ সালে বাংলাদেশের শ্রীহট জেলাকে অসমের অন্তর্ভুক্ত করে অসমকে একটি প্রদেশ হিসেবে ঘোষিত হয়।






















