ঝোড়ো হাওয়া বইছে বঙ্গোপসাগরের উপর। কারণ এখনও কাটেনি নিম্নচাপের প্রভাব। তাই আলিপুর আবহাওয়া দফতর শনিবারও মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করল। আরও ২৪ ঘণ্টা এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে হাওয়া দফতর জানিয়েছে।হাওয়া দফতর এও জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা হলেও কমবে। আজ শনিবার থেকে কোনও দক্ষিণের জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। কোথাও আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতাও জারি করা হয়নি। যদিও বৃষ্টি সর্বত্রই চলবে। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে...






















