ত্রিপুরাতে তখন চলছে বামফ্রন্টের শাসন। মুখ্যমন্ত্রী মানিক সরকার। দেশের অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজনৈতিক নেতাদের মধ্যে ভাবমূর্তিতে সর্বাধিক উজ্জ্বল ত্রিপুরার মানিকবাবু। একদিকে রাজ্যে সিপিএম’র সাংগঠনিক শক্তি এবং অপরদিকে মানিকবাবুর মতো মুখ্যমন্ত্রী, কার্যত ত্রিপুরায় বিরোধীদল অর্থাৎ কংগ্রেসের পক্ষে যেন তখন কোনও সুযোগই ছিল না।






















