বর্ষাকাল মানেই এই মেঘ তো এই বৃষ্টি। মেঘ-বৃষ্টির লুকোচুরি চলতেই থাকে। কখনও টিপটিপ করে, কখনও আবার ঝমঝমিয়ে বৃষ্টি। আর এমন বৃষ্টিমুখর দিনে বাইরে বেরোলে মোবাইল ফোনটি অনেক সময় ভিজে যায়। তো এমন পরিস্থিতি হলে কী করবেন? এমনি ফোন জলে ভিজে নষ্ট হয়ে যেতে পারে। তাই ফোন ভিজে গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা না নিলে সেটি ভিতর থেকে নষ্ট হয়ে যেতে পারে। কী বৃষ্টির জলে ফোন ভিজে গেলে কী করবেন? ভেজা ফোন চার্জে বসাবেন না ● ভেজা ফোন কখনই চার্জে বসাবেন না। ফোনকে ভালো করে শুকিয়ে গেলে তবেই চার্জে বসান। ফোনের চার্জ যদি শেষ হয়ে গিয়ে থাকে, তা...






















