আপাতত দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি কমেছে। সোমবার কোনও কোনও এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। তবে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির দাপট দেখা যায়নি। যদিও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বর্ষণ হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারও বাংলার প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা হয়েছে। তবে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসের জঙয় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। আবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে গত কয়েক দিন ভারী...






















