সরস্বতীর লীলাকমল সেই সব মেয়েদের কথা লিখে চলেছে যাঁরা অন্যদের থেকে আলাদা ছিলেন। নতুন কিছু করেছিলেন। আজ বলব লেডি রাণু মুখোপাধ্যায়ের কথা।
সরস্বতীর লীলাকমল সেই সব মেয়েদের কথা লিখে চলেছে যাঁরা অন্যদের থেকে আলাদা ছিলেন। নতুন কিছু করেছিলেন। আজ বলব লেডি রাণু মুখোপাধ্যায়ের কথা।
ভর্তৃহরি বলছেন, যে মানুষ উত্তম, সে কার্যের সমাপ্তি না করে থামে না। যে মধ্যম, সে আরব্ধ কর্মে বাধা পেয়ে ত্যাগ করে। যে অধম, সে তো বাধার ভয়ে ভীত হয়ে কার্যের সূত্রপাত ঘটিয়ে উঠতে পারে না।
আজকাল অনেকেই মোটা হয়ে যাওয়ার ভয়ে পাতে ভাত প্রায় রাখেনই না। ভাত খেতে ভালো লাগলেও তাঁরা লোভ সম্বরণ করেছেন। কারও কারও আবার ভাত খেলে খুব ঘুম পায়। কাজে মনঃসংযোগ করতে অসুবিধা হয়। কেউ কেউ আবার কাজের দিনগুলিতে ভাত খান না। চেষ্টা করেন কম ক্যালোরিযুক্ত খাবার খাওয়ার।
মঙ্গলবার সকাল থেকেই কলকাতায় অল্পবিস্তর বৃষ্টি শুরু হয়েছে। কোনও কোনও এলাকায় ভারী বৃষ্টিও হয়েছে। গত তিন-চার দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এমনই আবহাওয়া দেখা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ মঙ্গলবার থেকে আবহাওয়ার কিছুটা হলেও উন্নতি হতে পারে। দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়নি। নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্ত ভাবে ঝিরঝিরে বৃষ্টি চলবে। যদিও এখনই দুর্যোগের আশঙ্কা কাটছে না। এদিকে বঙ্গোপসাগরে আবারও নতুন করে একটি নিম্নচাপ তৈরির...
মিত্রসম্প্ৰাপ্তি জগতের এইটাই নিয়ম। যখন কোনও দাবিতে গণ-অভ্যুত্থান বা রাষ্ট্র বিপ্লব শুরু হয় তখন বিক্ষুব্ধরা যতক্ষণ একসঙ্গে একাত্ম হয়ে বিদ্রোহ করেন ততক্ষণ বলবান শাসকওতাঁদেরকে ভয় পায়। কিন্তু যখনই তারা বিভিন্ন দাবি নিয়ে আলাদা হন, আলাদা আলাদা ভাবে প্রতিরোধ গড়ে তোলেন, তখনই সেই গণ-অভ্যুত্থান লঘু হতে শুরু করে। বিক্ষুব্ধরা যতই নিজেদের মধ্যে ভিন্নভিন্ন দাবিতে ভিন্ন ভিন্ন মত পোষণ করতে শুরু করেন শাসকের সুবিধা ততই বৃদ্ধি পায়। কোনও গণ-আন্দোলনের ক্ষেত্রে একদফা দাবি হলে শাসকের বিরুদ্ধে যে চাপ তৈরি হতে পারে, দাবি একাধিক হয়ে...
অষ্টাদশ শতকের মধ্যভাগে ত্রিপুরার ইতিহাসের এক বর্ণাঢ্য চরিত্র শামসের গাজির বীরত্ব, সাধারণ প্রজা থেকে তাঁর ত্রিপুরার সিংহাসন লাভ ইত্যাদি নিয়ে রচিত হয়েছিল ‘গাজিনামা’।
শুধু রান্নার স্বাদ বাড়িয়ে তোলাই নয়, শরীর ভাল রাখতেও তেজপাতার জুড়ি নেই। ডায়াবিটিস নিয়ন্ত্রণে, হার্টের সমস্যা রুখতেও তেজপাতা ভীষণ উপকারী। এ ছাড়া তেজপাতা পুড়িয়ে সেই ঘ্রাণ নিয়ে থাকেন অনেকেই। এই পাতার মধ্যে যে তেল থাকে, তা মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
বৃষ্টির দিনে আমাদের পেটের রোগও খানিক বেড়ে যায়। তাই অনেকে এ সময়ে বেশি মশলাদার খাবার এড়িয়ে যান। যদিও চিকিৎসকদের একাংশের বক্তব্য, শুধু মশলাদার রগরগে খাবারদাবারে নয়, শরীর ভালো রাখতেও নিয়মিত পেঁয়াজ খাওয়া উচিত। পেঁয়াজের কী কী গুণ আছে জানেন?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই বৃষ্টি থামার সম্ভাবনা কম। সোমবারও কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বর্ষণ হতে পারে। কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে হাওয়া দফতর।
ঠাকুরের নিজ ব্যবস্থাপনায় দক্ষিণেশ্বর মন্দিরের বাগানের কর্মচারি পীতাম্বর ভাণ্ডারির এগারো বছরের ছেলে শরতের সাহায্যে সারদা ও লক্ষ্মী বর্ণপরিচয়ের দ্বিতীয় ভাগ অবধি পড়েছিলেন। তবে নিজের শিক্ষা বিষয়ে মা শরতের নাম করেননি, তাই তার সাহায্য লক্ষ্মী যতটা পেয়েছিলেন, সারদার ততটা সুযোগ হয়নি।
অম্বলের সমস্যায় কথায় কথায় ওষুধ নির্ভর হয়ে পড়া একদই ঠিক নয়। না হলে আমাদের স্বাভাবিক প্রক্রিয়ায় হজম করার বেশ মুশকিল হয়ে যাবে। তাই ঘন ঘন হজমের ওষুধ না খেয়ে, আমাদের প্রত্যেক দিনের কয়েকটি অভ্যাসে পরিবর্তন আনা জরুরি।
বসুন্ধরা পরিবারের কালপুরুষ অরিয়ন। সমস্ত বিপদে-আপদে সর্বক্ষণ সঠিক মন্ত্রণা দিয়েছেন এ পরিবারের প্রধান পুরুষকে।
কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় গত কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। শনিবারও কলকাতায় বিস্তীর্ণ এলাকায় ভালোই বৃষ্টি হয়েছে। মুষলধারে বৃষ্টির জেরে অনেক রাস্তা জলমগ্ন হয়ে পড়েছিল। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবেই এই বৃষ্টি হচ্ছে।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। বৃষ্টির পূর্বাভাসে রয়েছে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম...
সুন্দরবন অঞ্চলে এই উদ্ভিদটি পোড়া ঘা ও ফোঁড়ার চিকিৎসায় ব্যবহার করার প্রচলন রয়েছে। এই উদ্ভিদের কন্দ বেটে প্রস্তুত ক্বাথ পোড়া ঘা ও ফোঁড়ার ওপর দিনে দু’বার করে লাগালে উপকার হয়। তবে এই লৌকিক চিকিৎসার রীতি বর্তমানে অতি বিরল।