দিনান্তের অন্ধকার নেমে আসছে। স্বতঃপ্রকাশ দৃশ্যমান জগৎ তার সকল চাঞ্চল্য নিয়ে প্রবেশ করছে রাত্রির গভীরে। সেই বৃক্ষশাখায় এসে বসেছে দুটি পাখি। চারপাশে বহু ফলবান বৃক্ষ, এই বৃক্ষের শাখায় শাখায় নবীন পল্লব, তার মধ্যে মধ্যে ফলভার। সুমিষ্ট বর্ণময় ফলের গন্ধে আকৃষ্ট ভ্রমরের পুঞ্জ ফল থেকে ফলে, ফুল থেকে ফুলে ভ্রমণ করে করে ক্লান্ত হয়ে প্রবেশ করেছে মুদিত কমলদলে।






















